Monday, April 27, 2026

যুব মোর্চার কমিটিতেও নেই মুকুলপুত্র, নেই মুসলিম মুখও

Date:

Share post:

ফের জোর ধাক্কা বিজেপি’র মুকুল রায় শিবিরে৷

যুব মোর্চার রাজ্য কমিটিতে ঠাঁই পেলেন না মুকুল-শিবিরের কেউই৷ জায়গা হয়নি মুকুল-পুত্র বিধায়ক শুভ্রাংশু রায়েরও৷ রাজ্য কমিটিতে পদ পাওয়ার আশায় ছিলেন মুকুল-ঘনিষ্ঠ শঙ্কুদেব পণ্ডা, কাশেম আলিরা৷ নিরাশ হয়েছেন তাঁরাও৷ ঘোষিত কমিটিতে এমন একাধিক লোককে আনা হয়েছে, যারা প্রথমে মুকুল রায়ের সঙ্গে থাকলেও, পরে সরাসরি অন্য নেতার খাতায় নাম লিখিয়েছেন৷ এরা মুখে বলে মুকুল, পেছনে গ্রুপবদল।

এ ছাড়া দ্বিতীয়বার ঘোষিত সংশোধিত রাজ্য যুব মোর্চার ৬১ জনের কমিটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের একজন প্রতিনিধিকেও রাখা হয়নি৷ এই কমিটি ঘোষণার পরই মুকুল-শিবিরে ক্ষোভ তুঙ্গে উঠেছে৷ এই অংশের বক্তব্য, পরিকল্পিতভাবেই দলের মধ্যে গোষ্ঠী রাজনীতিকে প্রাধান্য দেওয়া হচ্ছে৷ বারে বারে মুকুল রায় এবং তাঁর অনুগামীদের বার্তা দেওয়া হচ্ছে, তারা বিজেপিতে ব্রাত্য৷
এদিকে যুব মোর্চার রাজ্য কমিটি রবিবার ঘোষণা হওয়ার পরই মুকুল- শিবিরে হাওয়া উঠেছে তৃণমূলে ফিরে যাওয়ার৷ সূত্রের খবর, শুভ্রাংশু রায়ের সঙ্গে তৃণমূলের শীর্ষস্তরের এক নেতার বিস্তারিত কথা হয়েছে৷ অসমর্থিত সূত্রের খবর, আগামী ১৭-১৮ সেপ্টেম্বর না’কি তৃণমূলে ফিরছেন শুভ্রাংশু রায়-সহ একঝাঁক নেতা-কর্মী, যারা আশা করেছিলেন এবারের যুব মোর্চা রাজ্য কমিটিতে পদ পাবেন৷ ওদিকে একই কারনে ফুঁসছেন বিজেপিতে সামিল হওয়া সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ভুক্ত যুব নেতারাও৷ এই অংশও তৃণমূলে ফিরতে তৎপরতা বাড়িয়েছেন৷

Related articles

পাল্টানো দরকার… চাই না অসীম সরকার: স্লোগান পাল্টে মতু্য়াদের হয়ে বিজেপিকে তোপ অভিষেকের

“আমি মোদিজির সঙ্গে একটা কথায় একমত, মোদিজি বলছেন পাল্টানো দরকার। আমি বলছি, পাল্টানো দরকার, আর চাই না অসীম...

ভোটের আগে উত্তপ্ত ভাঙড়! শওকতের গাড়িতে ISF-এর হামলার অভিযোগ

দ্বিতীয় দফা ভোটের ঠিক দু'দিন ফের উত্তপ্ত ভাঙড়! রবিবার রাতে ভাঙড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার ওপর...

IPL: স্বামীর খেলায় আবেগপ্রবণ প্রিয়া, সাজঘর থেকেই পরিবারের সঙ্গে দেখা করলেন রিঙ্কু

নাইটদের দ্বিতীয় জয়ের নায়কও রিঙ্কু সিং(Rinku Singh)। ইডেন থেকে একানা রিঙ্ক ছন্দ ফিরতেই জয়ে ফিরেছে কেকেআর(KKR)। তবে রবিবার...

ভোটবঙ্গে পুলিশ পর্যবেক্ষক-বিজেপি প্রার্থীর গোপন বৈঠক ইস্যুতে হাইকোর্টে তৃণমূল

ভোটের আগে পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বিজেপি প্রার্থীর গোপন বৈঠক নিয়ে মগরাহাটের (Magrahat) প্রচার সভা থেকে সরব হয়েছিলেন অভিষেক...