Saturday, March 14, 2026

করোনায় মৃত্যু নওদার বিডিও-র, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ফের করোনা আক্রান্ত হয়ে সরকারি আধিকারিকের মৃত্যু। প্রয়াত মুর্শিদাবাদের নওদার বিডিও কৃষ্ণচন্দ্র দাস। বয়স হয়েছিল ৫১ বছর। তাঁর মৃত্যুর খবরে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “কৃষ্ণচন্দ্র দাসের মতো একজন প্রথম সারির কোভিড যোদ্ধার মৃত্যুতে আমি শোকাহত। অতিমারি পরিস্থিতিতে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন”। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রী।

বিভিন্ন উপসর্গ ধরা পড়ায় ৬ অগাস্ট করোনা পরীক্ষা করা হয় নওদার বিডিও-র। ৮ অগাস্ট রিপোর্ট পজিটিভ আসায় বহরমপুর মাতৃসদনে ভর্তি করা হয়। ৯ তারিখ অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করা হয় কৃষ্ণচন্দ্র দাসকে। রবিবার, রাত ৯টা ৪০ নাগাদ কলকাতার হাসপাতালে মৃত্যু হয় তাঁর। হাসপাতাল সূত্রে খবর, করোনা ছাড়াও একাধিক রোগে আক্রান্ত ছিলেন বিডিও।

আরও পড়ুন : গঠিত হলো পুলিশ কল্যাণ পর্ষদ, পুলিশ দিবসে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...