Wednesday, May 13, 2026

Big Breaking: অক্টোবর মাসে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা

Date:

Share post:

অক্টোবর মাসেই স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয়গুলি। সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে উপাচার্যদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিনের বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, কলেজে এসে পরীক্ষা দিতে হবে না পড়ুয়াদের। বাড়িতে বসেই দূরশিক্ষা, ওপেন বুক সিস্টেমের মতো অফলাইন পদ্ধতি অথবা অনলাইনের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ১ অক্টোবর থেকে ১৮ অক্টোবরের মধ্যে পরীক্ষা নিতে হবে। অক্টোবর মাসের মধ্যেই ফল প্রকাশ করতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলিকে।

২৯ এপ্রিল ইউজিসির নির্দেশিকা মেনে পরীক্ষা নিয়ে অ্যাডভাইজারি জারি করে রাজ্য। যেখানে বলা হয়েছিল, ৮০ শতাংশ পূর্ববর্তী পরীক্ষা এবং ২০ শতাংশ নম্বরের পরীক্ষা হবে অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে। এদিকে সুপ্রিম কোর্ট রায় স্পষ্ট বলেছে, পূর্ববর্তী পরীক্ষার নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা যাবে না। জানা গিয়েছে, ৮০ শতাংশ নম্বরের পরীক্ষার উপর বিশেষ জোর দিচ্ছে বিশ্ববিদ্যালয়গুলি।

সোমবারের এই বৈঠকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ৬ জুলাই ইউজিসির গাইডলাইন মেনে তারা পরীক্ষা নিয়েছে। ইতিমধ্যে ফলপ্রকাশ হয়ে গিয়েছে। ওই ফল বহাল থাকবে। তারা নতুন করে কোনও পরীক্ষা নেবে না। বৈঠকে শিক্ষামন্ত্রী জানান, সরকার আর কোনও অ্যাডভাইজারি দেবে না। শুধুমাত্র সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলি সব রকম সুরক্ষা নিয়ে ছাত্রদের পরীক্ষার ব্যবস্থা করবে।

আরও পড়ুন : NEET-JEE পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে নেওয়ার দায়িত্ব নেবে বিজেপি! আশ্বাস অর্জুনের

Related articles

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...