Sunday, May 17, 2026

কেন্দ্রের সঙ্গে আলোচনা না করে লকডাউনের দিন অপরিবর্তিত রেখে রাজ্যের চ্যালেঞ্জ

Date:

Share post:

কেন্দ্রের সঙ্গে সংঘাতেই গেল রাজ্য সরকার। লকডাউন নিয়ে সরাসরি কেন্দ্র রাজ্য লড়াই। পূর্ব নির্ধারিত লকডাউন, অর্থাৎ ৭, ১১ ও ১২ সেপ্টেম্বর যে পূর্ণ লকডাউন হচ্ছে, তা সোমবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হলো। যদিও ৩০ অগাস্ট দেওয়া কেন্দ্রীয় নির্দেশিকায় বলা হয়েছিল, রাজ্যগুলি চাইলে আলাদাভাবে লকডাউন করতেই পারে। তবে এরজন্য কেন্দ্রের সঙ্গে আলোচনার সাপেক্ষে অনুমতি নিতে হবে।

রাজ্য বিজেপি এই পদক্ষেপকে কেন্দ্রীয় আইন অমান্য করা হিসাবেই দেখছে। বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, যে মহামারি আইনের বলে লকডাউন করা হচ্ছে, তা কেন্দ্রীয় আইন। রাজ্য লকডাউন চাইতেই পারে। কিন্তু কেন্দ্রের সঙ্গে আলোচনা করতেই হবে। এক্ষেত্রে করা হয়নি। মনে রাখতে হবে সরকারি আধিকারিক আইএএস, আইপিএস-রা কেন্দ্রের কর্মচারী। আইন ভাঙার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতেই পারে। যদিও তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় বলেন, মোটেই কেন্দ্রীয় আইন ভাঙা হচ্ছে না। কেন্দ্র এই নির্দেশিকা জারির আগেই রাজ্য নির্ধারিত তিন দিনের লকডাউন ঘোষণা করে। ফলে এই নির্দেশিকার আগের বিষয় এটি। এরপরের লকফাউন করতে গেলে এই প্রশ্ন এলেও আসতে পারে। আসলে লকডাউনের দিন অপরিবর্তিত রেখে এবং কেন্দ্রের সঙ্গে আলোচনা না করে কেন্দ্রকে রাজ্য চ্যালেঞ্জ ছুড়ে দিল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : সেপ্টেম্বরে ঘোষিত লকডাউন পালন হবে রাজ্যে, বিজ্ঞপ্তি জারি নবান্নের

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...