Saturday, May 16, 2026

জ্ঞানী ও উচ্চমার্গের রাষ্ট্রনেতা ছিলেন প্রণব, শোক জানিয়ে বললেন মোদি

Date:

Share post:

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ছিলেন অত্যন্ত জ্ঞানী ও উচ্চমার্গের রাষ্ট্রনেতা। তাঁর প্রয়াণে দেশ এক মহান সন্তানকে হারালো। রাজনৈতিক জগতেও এই ক্ষতি অপূরণীয়। সোমবার প্রণববাবুর মৃত্যুর খবর আসার পরই শোকপ্রকাশ করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি প্রাক্তন রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানিয়ে পরপর কয়েকটি টুইট করেন। মোদি বলেন, দেশের নীতি নির্ধারণে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল। তাঁর জ্ঞানের পরিধি ছিল সুবিস্তৃত। বহু বিষয়ে তাঁর গভীর পাণ্ডিত্য ও অগাধ পড়াশুনো ছিল যা তাঁকে দলমতের উর্ধে শ্রদ্ধার আসনে বসিয়েছে। ব্যক্তিগত স্মৃতিচারণা করে প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালে দায়িত্বগ্রহণের পর যখন দিল্লিতে আসি, এখানকার বহু বিষয়ই আমার কাছে নতুন ছিল। সেই সময় তাঁর সান্নিধ্য- সাহচর্য ও পরামর্শের কথা আমি কখনও ভুলব না। তাঁর শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাই।

 

 

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...