Friday, May 15, 2026

প্যাংগং লেকের পাড় ধরে ৫০০ লালফৌজ ভারতে অনুপ্রবেশের ছক কষেছিল!

Date:

Share post:

ফের রাতের অন্ধকারে চিন ৫০০ সেনা নিয়ে ভারতের প্যাংগং এলাকা দখলের লক্ষ্যে এগোতে থাকে বলে ভারতীয় সেনা জানিয়েছে। গত ২৯-৩০ অগাস্ট এই চেষ্টা চালায় লালফৌজ। এর দিন কয়েক আগে জুই দেশের সেনার সঙ্গে সংঘর্ষ নিয়ে যে মধ্যস্থতার চুক্তি হয়েছিল, সেই শর্ত ও চুক্তিও এর ফলে লঙ্ঘন করেছে চিন। স্বাভাবিকভাবেই এই হামলা মেনে নেয়নি ভারত। চিনের যুক্তি, তাদের সেনা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পার হয়নি।’ ভারতের বক্তব্যকে নস্যাৎ করতেই চিনের এই যুক্তি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা ।
আসলে বেজিংয়ের এই দ্বিচারিতা দেখতে অভ্যস্ত ভারত। তাই চিনের এই মিথ্যাচারের কড়া জবাব দিয়েছে ভারত।
লাদাখ ঘিরে চিনের একের পর এক মিথ্যাচার যে সংঘর্ষকে দীর্ঘস্থায়ী করবে তা আঁচ করেই প্রস্তুত ছিল ভারতীয় সেনা। সেই কারণেই মাস চারেকের রেশন মজুতের পাশাপাশি, যোগ্য জবাব দেওয়ার জন্য অত্যাধুনিক অস্ত্র চিন সীমানায় মোতায়েন করেছে ভারতীয় সেনাবাহিনী।
সেনা সূত্রে জানা গিয়েছে, চিন প্যাংগং লেকের পাড় ধরে গত দুদিন ধরে সেনা মজুত করতে থাকে। আর এভাবেই পূর্বা লাদাখে ভারতীয় সীমান্তে ঢোকার চেষ্টা করে। প্রায় ৫০০ ট্রুপ লালফৌজের এই অনুপ্রবেশের চেষ্টা মাঠে মারা গিয়েছে ভারতীয় সেনার তৎপরতায়।

Related articles

শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! আদালতে বিস্ফোরক ইডি

একাধিক দুর্নীতি মামলায় ডিসি শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে আদালতে বিস্ফোরক ইডি। বৃহস্পতিবার রাতে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের...

টানা জিজ্ঞাসাবাদের পরে একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে ২ কাউন্সিলর

একদিনে দুই তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে তাম্রলিপ্ত পুরসভার...

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...