Friday, May 15, 2026

সুশান্তের বাড়িতে সেই রাতে কারা এসেছিলেন?

Date:

Share post:

সিবিআই, ইডি একসঙ্গে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রকৃত কারণ বের করতে তদন্ত করছিল। সম্প্রতি রিয়ার মোবাইল চ্যাটে মাদক কারবারিদের সঙ্গে যোগ মিলতেই তদন্তে যুক্ত হয়েছে এনসিবি-ও।সুশান্তের পরিচিতদের দফায় দফায় জেরা চলছে। এমন সময়ই একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে সিদ্ধার্থ পিঠানি যা বললেন, তাতে নতুন করে রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে। সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ একটি টিভি চ্যানেলকে বলেন ১৩ জুন রাতে অভিনেতার সঙ্গে দেখা করতে কয়েকজন এসেছিলেন।আর ১৪ জুন সকালে সুশান্তের দেহ মেলে বান্দ্রার ফ্ল্যাটের ঘর থেকে।

স্বাভাবিকভাবেই প্রশ্ন, রাতে যারা এসেছিলেন তাঁরা কারা? শোনা যাচ্ছে, ৮ জুন সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর কিছুদিনের মধ্যে কয়েকজন এসে অভিনেতাকে হুমকি দিয়েছিল। সূত্রের খবর, তাঁরা নাকি রিয়া চক্রবর্তীর পাঠানো লোকজন। বিষয়টা সত্যি কিনা জানা যায়নি। তবে রিয়া যদি লোকজন পাঠিয়ে সুশান্তকে হুমকি দিয়ে থাকেন, তাহলে সেটা কেন? রিয়াই কি সুশান্তকে মাদক দিতেন না নিজেও মাদকাসক্ত ছিলেন? রিয়ার আইনজীবীর দাবি, তাঁর মক্কেল মাদক নেননি কোনওদিন। এনসিবি ও সিবিআই বিষয়টি খতিয়ে দেখছে। ১৩ জুন রাতে কারা এসেছিল সুশান্তের ফ্ল্যাটে তা স্পষ্ট হলেই তদন্তের জট একটু একটু করে খুলবে মনে করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন : বিস্ফোরক অডিও, সুশান্ত রিটায়ারের কথা ভাবছেন! রিয়ার মাথায় শুধুই টাকা

Related articles

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...

‘রামায়ণ’ আবেগে আধ্যাত্মিক রণবীর! অযোধ্যায় জমি কিনলেন ঋষি-পুত্র

'অ্যানিমাল' রণবীর 'রাম' রূপে নিজেকে আবিষ্কার করতেই জীবনদর্শনে বদল আনলেন অভিনেতা! মদ্যপান থেকে মাংস ভক্ষণ ত্যাগের পর এবার...

CBSE দ্বাদশের ফল প্রকাশিত হতেই সাফল্যের নজির চুঁচুডার টেকনোর, কৃতী সংবর্ধনায় গর্বিত স্কুল

বুধবার প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE ) দ্বাদশের ফল। সাফল্যের নিরিখে এ বছর নতুন নজির...

IPL: গ্রুপ পর্বের তিন ম্যাচ বাকি, নাইট শিবির ছাড়লেন তারকা বিদেশি

শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কেকেআর (KKR)। এখনও তিন ম্যাচ বাকি আছে কেকেআরের। তার আগেই নাইট...