Friday, May 15, 2026

যতদিন বেঁচে থাকবো ততদিন মনের মণিকোঠায় থাকবেন প্রণবদা, স্মৃতিচারণা বুলা চৌধুরীর

Date:

Share post:

প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে রীতিমতো মন খারাপ সাঁতারু বুলা চৌধুরীর। তিনি কখনও ভুলতে পারেন না পক প্রণালী পার হতে গিয়ে যখন তিনি অনুমতির গেরোয় আটকে পড়েছিলেন , তখন সাহায্যের হাত যিনি বাড়িয়ে দিয়েছিলেন দাদার মতো স্নেহের হাত মাথায় রেখেছিলেন, তিনি প্রণব মুখোপাধ্যায়। বুলা বলেছেন, যতদিন বেঁচে থাকবো ততদিন মনের মণিকোঠায় থাকবেন প্রণবদা।

পদ্মশ্রী বুলা চৌধুরীর স্মৃতিচারণা, পক প্রণালী পার হওয়ার অনুমতির জন্য আমি তখন দিল্লিতে এক দফতর থেকে আরেক দফতরে ছোটাছুটি করছি। শেষ পর্যন্ত সাহায্য চাইতে হাজির হয়েছিলাম তাঁর কাছে। তিনি সব কথা শোনার পর সমস্যা সমাধানে এগিয়ে এসেছিলেন। তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী একজন সাঁতারুর স্বপ্নকে সফল করতে বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত। ২০০৪ সালে সেই সময় শ্রীলঙ্কার পরিস্থিতি খারাপ হওয়ায় প্রতিরক্ষা দফতর থেকে তার অনুমতি বাতিল করে দেওয়া হয়েছিল। কিন্তু চোখে একরাশ স্বপ্ন নিয়ে রাত দুপুরে তিনি দেখা করেছিলেন প্রণব বাবুর সঙ্গে । বুলাকে বোন সম্বোধন করে ফোনে প্রণববাবু বলেছিলেন , বুলা আমার বোন। দেখো যেন ওর কোনও সমস্যা না হয়। তার সেই এক ফোনেই অনুমতি মিলেছিল। এরপর তাদের ফের দেখা হয়েছিল পুরস্কারের মঞ্চে। সেবছর প্রণব মুখোপাধ্যায় পেয়েছিলেন পদ্মবিভূষণ আর বুলা পেয়েছিলেন পদ্মশ্রী।
বুলা নিজের লেখা একটি বই তুলে দিয়েছিলেন তাঁর হাতে। নিমেষে এক নিঃশ্বাসে সেই বইটি শেষ করে ফেলেছিলেন তিনি। এমনই নানান কথা ঘুরেফিরে মনে আসছে কৃতী সাঁতারুর। প্রাক্তন রাষ্ট্রপতি সম্পর্কে এমন নানান কথা ভিড় করছে তার মনে।

Related articles

শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! আদালতে বিস্ফোরক ইডি

একাধিক দুর্নীতি মামলায় ডিসি শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে আদালতে বিস্ফোরক ইডি। বৃহস্পতিবার রাতে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের...

টানা জিজ্ঞাসাবাদের পরে একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে ২ কাউন্সিলর

একদিনে দুই তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে তাম্রলিপ্ত পুরসভার...

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...