Monday, June 8, 2026

দু’বছর পর্যন্ত ঋণশোধের উপরে ছাড়ের ভাবনা, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

Date:

Share post:

ঋণশোধের উপরে দু’বছর পর্যন্ত ছাড় দেওয়া হতে পারে। যারা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছেন, তাঁদের আগামী দু’বছর ছাড় দিতে পারে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই কথা জানিয়েছে কেন্দ্র।

কেন্দ্রের এই সিদ্ধান্তের পরই প্রশ্ন উঠছে, সরকার কি ঋণের উপরে সুদ ছাড় দেবে? কেন্দ্র জানিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক ও ব্যাঙ্কার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে বসে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিন আদলতে সলিসিটর জেনারেল তুষার মেহতা আর্জি জানান, সুপ্রিম কোর্ট কেন্দ্রকে এই বৈঠকের অনুমতি দিক। বুধবার ফের সুপ্রিম কোর্টে বিষয়টি নিয়ে শুনানি হবে।

প্রসঙ্গত, মহামারির জেরে দেশজুড়ে লকডাউন করা হয়। আর তাতে ক্ষতির মুখ দেখেছে বহু ব্যবসা। কার্যত দেউলিয়া হয়ে যাওয়ার মত অবস্থাও হয়েছে অনেক ক্ষেত্রেই। তাই বর্তমান পরিস্থিতির কথা বিচার করে ঋণ শোধ করার জন্য বাড়তি সময় কথা ভাবছে কেন্দ্র।

আরও পড়ুন : সুপ্রিম কোর্টে বড় স্বস্তি টেলিকম সংস্থাগুলির, বকেয়া মেটাতে ১০ বছর সময় বরাদ্দ

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...