Monday, May 18, 2026

আইএসএলে ইস্টবেঙ্গল: অসম্ভবকে সম্ভব করায় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা লাল-হলুদ কর্তাদের

Date:

Share post:

চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান আগেই আইএসএল-এর ছাড়পত্র পেয়ে গিয়েছে, মুখ্যমন্ত্রীর হাত ধরে এবার ইস্টবেঙ্গল আইএসএল খেলবে। একেবারে ইস্টবেঙ্গলের পরিত্রাতার ভূমিকায় মুখ্যমন্ত্রী। আসলে ইস্টবেঙ্গল বঞ্চিত হোক, এটা চাননি মুখ্যমন্ত্রী।

ইস্টবেঙ্গল প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘গ্রাম হোক বা শহর, ফুটবল সব জায়গায় খেলা হয়। এবছর ইস্টবেঙ্গল ১০০ বছর উদযাপন করছে। তার মাঝেই আইএসএল খেলা নিয়ে একটা অনিশ্চয়তা ছিল। ওরা বঞ্চিত হতে শুরু করেছিল। সমস্যা এখন মিটে গিয়েছে। ওরা আইএসএল খেলবে।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘মোহনবাগান আগেই আইএসএলে যোগ দিয়েছে। তবে ইস্টবেঙ্গল মহামারির মাঝেই দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল আইএসএলে যোগ দেওয়ার। অবশেষে সেটা সম্ভব হয়েছে।’

ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদার ক্লাবের জন্য আইএসএলের পথ সাফ করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন লাল-হলুদ কর্তা দেবব্রত সরকারও।

আরও পড়ুন- গেরুয়া নেতা-কর্মীদের দলে টেনে বাঁকুড়ায় বিজেপিকে কার্যত সাফ করার পথে তৃণমূল

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...