Friday, June 26, 2026

সুশান্ত কাণ্ডে ধৃত আরও দুই মাদক পাচারকারী

Date:

Share post:

সুশান্ত কাণ্ডে আরও ২ মাদক পাচারকারীকে আটক করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। গত দু দিনে জায়েদ ভিলাত্রার এবং আব্দুল বসিত পরিহারকে গ্রেফতার করে এনসিবি। জানা গিয়েছে, ধৃতদের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষ যোগাযোগ রয়েছে রিয়া চক্রবর্তীর ভাই সৌভিকের।

বৃহস্পতিবার আদালত অভিযুক্ত জায়েদ ভিলাত্রাকে সাত দিনের জন্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজতে পাঠিয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত এনসিবির হেফাজতে থাকবে জায়েদ। ওইদিন তাকে ফের আদালতে পেশ করা হবে। আবদুল বসিতের সঙ্গে ড্রাগের আদানপ্রদান নিয়ে স্যামুয়েল মিরান্ডার কথোপকথন হয়েছে। সেই প্রমাণ সিবিআই, এনসিবির হাতে রয়েছে। জায়েদ ভিলেত্রার সঙ্গে সৌভিক চক্রবর্তীর কল ডিলেটস রেকর্ডও হাতে এসেছে তদন্তকারীদের। জানা গিয়েছে, সৌভিক চক্রবর্তীকে সমন পাঠাবে এনসিবি। সূত্রের খবর, শুক্রবারই জিজ্ঞাসাবাদের জন্য সৌভিককে ডাকতে পারে এনসিবি।

আরও পড়ুনঃইউএসওপেনের একটি ম্যাচ জিতে সুমিত পেলেন ৭৩ লক্ষ টাকা!

অন্যদিকে, আর্থিক তছরুপের মামলায় তদন্ত করা আরেক কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সৌভিক, সুশান্তের বিজনেস পার্টনার বরুণ মাথুর ও স্নুকার প্লেয়ার ঋষভ ঠক্করকে সমন পাঠিয়েছে। বৃহস্পতিবার অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এদিন ডিআরডিওর অতিথি নিবাসে সিবিআইয়ের আধিকারিকদের মুখোমুখি হন তিনি।

প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর অভিযোগের তীর তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীর দিকে। সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং এর আবেদনের পরই এই মামলার তদন্ত শুরু করে সিবিআই। ইতিমধ্যেই সিবিআই সহ এই ঘটনার তদন্ত শুরু করেছে এনসিবি, ইডি। দফায় দফায় রিয়া চক্রবর্তী সহ তাঁর পরিবারের সদস্যদের জেরা করেছেন তদন্তকারী অফিসাররা।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...