Thursday, May 14, 2026

শিখ দাঙ্গায় সাজাপ্রাপ্ত সজ্জন কুমারের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

Date:

Share post:

১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গায় সাজাপ্রাপ্ত প্রাক্তন কংগ্রেস নেতা সজ্জন কুমারের জামিনের আর্জি শুক্রবার খারিজ করেছে সুপ্রিম কোর্ট।

এদিন শীর্ষ আদালতে সজ্জন কুমারের তরফে সওয়ালে আইনজীবী বিকাশ সিং বলেন, গত ২০ মাস ধরে বন্দি আছেন ৭৪ বছরের সজ্জন কুমার। বার্ধক্যজনিত কারণে এবং অন্যান্য শারীরিক অসুস্থতায় তাঁর ১৬ কেজি ওজন কমে গিয়েছে৷ এখনই হাসপাতালে রেখে
তাঁর উন্নত চিকিৎসা দরকার৷ দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের তরফে এদিন আদালতে সওয়াল করেন আইনজীবী এইচ এস ফুলকা৷ তিনি সজ্জন কুমারের জামিনের বিরোধিতা করে বলেন, হাসপাতালে ইতিমধ্যে প্রয়োজনীয় চিকিৎসা পেয়ে গিয়েছেন তিনি।

সওয়াল শেষে প্রধান বিচারপতি এসএ বোবদে বলেছেন, “এটা কোনও ছোট মাপের মামলা নয়। এখনই আবেদনকারীর জামিন মঞ্জুর করা সম্ভব নয়। এই আর্জি খারিজ করা হলো।’’ পাশাপাশি প্রধান বিচারপতি বলেন,
“নথিতে দেখা যাচ্ছে সজ্জন কুমারের ডাক্তারি পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক। তাঁকে হাসপাতালে রেখে চিকিৎসা করাতে হবে, এমন কথা কোথাও বলা নেই। ফলে আর তাঁর হাসপাতালে থাকারও প্রয়োজন নেই ।”

প্রসঙ্গত, ১৯৮৪-র শিখ-বিরোধী দাঙ্গায় দিল্লির রাজনগরে একই পরিবারের ৫ জনের খুনের ঘটনায় সজ্জন কুমারের নামে অভিযোগ দায়ের হয়৷ সেইসময় সজ্জন কুমার ছিলেন রাজনগরের সাংসদ । ১ নভেম্বর ওই এলাকার এক গুরুদ্বারে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাতেও তাঁর নাম জড়ায়। ২০১৩ সালে নিম্ন আদালতে রেহাই পান তিনি৷ কিন্তু ২০১৮ সালে দিল্লি হাইকোর্ট তাঁকে যাবজ্জীবন কারাবাসের শাস্তি দেয়৷ এই শাস্তির পর থেকেই বন্দি আছেন সজ্জন কুমার৷ তবে দিল্লি হাইকোর্টের ওই রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই শীর্ষ আদালতে মামলা করেছেন তিনি৷ কিন্তু মহামারি পরিস্থিতিতে আদালতের কাজকর্ম বন্ধ থাকায় ওই আর্জির এখনও শুনানি হয়নি। এদিন শীর্ষ আদালত বলেছে, পরিস্থিতি স্বাভাবিক হলে এই আর্জির শুনানি হবে৷

আরও পড়ুন : BREAKING : NEET-JEE পরীক্ষা স্থগিতের ৬ রাজ্যের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...