Saturday, March 14, 2026

ভাবাচ্ছে জঙ্গলমহল, উচ্চপদস্থ পুলিশ কর্তাদের নিয়ে বৈঠক ডিজিপির

Date:

Share post:

বেলপাহাড়ি তথা জঙ্গলমহলে গত কুড়িদিনে ফের মাওবাদী কার্যকলাপের প্রমাণ মিলছে। এর জেরে শনিবার ঝাড়গ্রামে পুলিশ আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন ডিজিপি বীরেন্দ্র। বৈঠকে উপস্থিত ছিলেন এডিজি পশ্চিমাঞ্চল, আইজি বাঁকুড়া, ঝাড়গ্রামের পুলিশ সুপার, ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস), বাঁকুড়ার এসপি ও বেলপাহাড়ির ডিএসপি। ঝারগ্রামের নতুন পুলিশ লাইনে এই বৈঠকের আয়োজন করা হয়।

সূত্রের খবর, সকাল ১১টায় বৈঠক শুরু হয়। প্রায় ৩ ঘণ্টা পরে বেলা ২টোয় শেষ হয় বৈঠক।
এলাকায় মাওবাদী পোস্টার, পর্যটকদের ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ সহ বিভিন্ন ঘটনায় বিগত কয়েকদিন ধরেই জেলায় মাওবাদী আতঙ্ক ফিরছে। বেলপাহাড়িতে গত ২০ দিনের পর পর ৪টি ঘটনা ফের মাওবাদীর আনাগোনা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা উসকে দেয়। কড়া হাতে পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে পুলিশের পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজিপি।

আরও পড়ুন : এ রাজ্যেই বিজেপি নেতার বিরুদ্ধে মহিলাদের “কু-প্রস্তাব” দেওয়ার অভিযোগ

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...