Monday, April 27, 2026

NEET পরীক্ষার্থীদের স্বার্থে ১১-১২ সেপ্টেম্বর লকডাউন তুলে নেওয়ার আর্জি

Date:

Share post:

রাজ্য সরকার আগেই ঘোষণা করেছে, চলতি মাসের ৭,১১ এবং ১২ তারিখ সম্পূর্ণ লকডাউন থাকবে৷ ওদিকে আগামী ১৩ সেপ্টেম্বর মেডিক্যালে অভিন্ন প্রবেশিকা ‘NEET’ অনুষ্ঠিত হবে৷ এদিকে, ১১ এবং ১২ সেপ্টেম্বর রাজ্যে লকডাউন। এই পরিস্থিতিতে দূরের জেলা থেকে কলকাতা বা অন্যান্য পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা আসবে কীভাবে ? ছেলেমেয়েদের নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছবেন কী করে, তা নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা।

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিভাবকরা আর্জি জানিয়েছেন, ১১ ও
১২ সেপ্টেম্বর বাংলায় ঘোষিত লকডাউনের দিন পরিবর্তনের করা হোক৷ এই অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে অভিভাবকদের সংগঠন, ‘টাগের্ট এমবিবিএস ফোরাম ফর বেঙ্গল’। সংগঠনের কর্তা রঞ্জন রায় বলেছেন, ‘মুখ্যমন্ত্রী পরীক্ষার্থীদের সুবিধার জন্য একাধিক সিদ্ধান্ত নিয়েছেন। ১৩ সেপ্টেম্বর মেট্রো চালানোয় সম্মতিও দিয়েছেন। স্পেশাল বাসও চালানো হবে৷ ১২ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে ৪০ জোড়া ট্রেন চলবে। ১০ সেপ্টেম্বর থেকে রিজার্ভেশন চালু হচ্ছে।

মুখ্যমন্ত্রীর কাছে অভিভাবকরা অনুরোধ জানিয়ে বলেছেন, ১১ এবং ১২ সেপ্টেম্বরের লকডাউনের দিন বদল করা হোক। ১১ ও ১২ তারিখ লকডাউন হলে পরীক্ষার্থীদের দূর থেকে ১০ তারিখে কলকাতায় পৌঁছ হোটেলে থাকতে হবে ন্যূনতম ৩ দিন। পরীক্ষার্থী ও অভিভাবকদের এই অসুবিধার কথা ভেবেই লকডাউনের ঘোষিত দিন বদলের দাবি তুলেছে ‘টাগের্ট এমবিবিএস ফোরাম ফর বেঙ্গল’।

আরও পড়ুন : হঠাৎ কাদাজলের ১০ ফুটের ফোয়ারা,মেট্রো ঘিরে ফের আতঙ্ক বৌবাজারে

Related articles

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাসপেন্ড পুলিশকর্মী! কড়া বার্তা লালবাজারের

বিধানসভা নির্বাচনের মুখে প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতে কোমর বেঁধে নামল লালবাজার। সমাজমাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কলকাতা পুলিশের...

কমিশনের পর্যবেক্ষকদের অত্যাচার চলছে: ভিডিও তুলে ফাঁস তৃণমূলের

দক্ষিণ ২৪ পরগনা জেলার চারটি বিধানসভা কেন্দ্রের পুলিশ অবজ়ার্ভারের দায়িত্ব দেওয়া হয়েছে IPS অফিসার পুরুষোত্তম দাসকে। যদিও প্রথম...

লাখ টাকায় শিশু! রমরমিয়ে পাচার চক্র বিজেপির মধ্যপ্রদেশে

ফের বিজেপি শাসিত রাজ্যে কুসংস্কারের জের! আড়াই বছরের শিশুকে 'অলক্ষ্মী' অপবাদে নির্জন জাতীয় সড়কে ফেলে দিল তার পালিত...

IPL: সিএসকে সমর্থকদের ভাবাবেগে আঘাত! বাঁশি বিতর্কে গিল

চেন্নাই সুপার কিংসের(CSK) বিরুদ্ধে দুরন্ত জয়ের পরেই বিতর্কে জড়ালেন শুভমান গিল(Shubman Gill)। চেন্নাইকে হারিয়ে বিমানে ফেরার সময় সমাজমাধ্যমে...