Saturday, April 4, 2026

কৈশোর প্রেমের করুণ পরিণতি! প্রেমিকা উপহার ফিরিয়ে দেওয়ায় অভিমানে আত্মঘাতী প্রেমিক

Date:

Share post:

কৈশোর প্রেমের করুণ পরিণতি! বছর ষোলোর প্রেমিকা উপহার ফিরিয়ে দেওয়ায় অভিমানে আত্মঘাতী হলেন বছর ঊনিশের প্রেমিক। রবিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক থানা এলাকার নিরঞ্জন পল্লীতে।

জানা গিয়েছে, অভিমানে ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে প্রমিক সোমনাথ দাস। রিজেন্ট পার্ক থানার পুলিশ সূত্রে খবর, সুভাষ পার্ক এলাকার এক তরুণ সোমনাথের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সুভাষ পার্কের বাসিন্দা এক কিশোরির সঙ্গে। দুই পরিবারও এই সম্পর্কের কথা জানত। তবে সম্প্রতি তাদের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছিল। সেই কারণেই শনিবার সন্ধ্যায় প্রেমিক সোমনাথকে ডেকে পাঠায় ওই কিশোরী। তার সঙ্গে দেখা করে সমস্ত উপহার সোমনাথকে ফিরিয়ে দেয় ওই কিশোরী।

এরপর থেকেই মনমরা ছিল সোমনাথ। এদিন সকালে অনেক ডাকাডাকির পরেও দরজা খুলছে না দেখে সন্দেহ হয় পরিবারের লোকের। দরজা ভাঙতে দেখা যায় ঝুলন্ত অবস্থায় রয়েছে সোমনাথ। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ মৃত সোমনাথ দাসের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

আরও পড়ুন- চলছে মমতা ম্যাজিক! হাওড়ার বিজেপিকে জোর ধাক্কা দিয়ে ঝাঁকে ঝাঁকে যোগ তৃণমূলে

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...