Saturday, June 27, 2026

কঙ্গনাকে সরকারি নিরাপত্তা দিয়ে শিবসেনাকে ‘উচিত শিক্ষা’ দিল কেন্দ্রের বিজেপি সরকার

Date:

Share post:

শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের সঙ্গে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জের মাঝখানে সূক্ষ্ম রাজনীতির চাল দিল কেন্দ্রের বিজেপি সরকার। সোমবার অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের জন্য স্বরাষ্ট্র দফতর ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করেছে। ফলে কঙ্গনার পাশেই যে কেন্দ্রের বিজেপি সরকার রয়েছে, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে।

সুশান্ত সিং রাজপুতের রহস্য-মৃত্যু তদন্ত নিয়ে মুম্বই পুলিশের কার্যকলাপের কড়া সমালোচনা করেছিলেন কঙ্গনা। বলেছিলেন মুম্বাই যেন পাক অধিকৃত কাশ্মীর। আর তার জেরেই মহারাষ্ট্রের সরকারি দলের মুখপাত্র সঞ্জয় রাউত হুমকির সুরে বলেন, কঙ্গনা যেন মহারাষ্ট্রে প্রবেশ না করেন। মুম্বইতে এলে কঙ্গনার পরিণতি যে ভালো হবে না, তা কার্যত ঘুরিয়ে বুঝিয়ে দেন সঞ্জয়। পাল্টা কঙ্গনাও বলেছিলেন, সঞ্জয়জি, আমি যদি আপনাকে অথবা মুম্বই পুলিশের সমালোচনা করি, তার অর্থ এই নয় যে আমি মহারাষ্ট্রকে অপমান করছি। মাথায় রাখবেন আপনি মহারাষ্ট্র নন। এখানেই থেমে থাকেননি কঙ্গনা। তিনি বলেন, আমি ৯ সেপ্টেম্বর মুম্বই যাব। দেখতে চাই সঞ্জয় রাউতরা আমার কী করতে পারেন।

বিষয়টি নিয়ে রাজনৈতিক মহল উত্তপ্ত হয়। দ্বিধাবিভক্ত হয়ে পড়ে ফিল্মি মহলও। সঞ্জয় রাউত তাঁর অবস্থান থেকে সরে আসেননি। পালটা কঙ্গনাও রোজ সুশান্ত মৃত্যুরহস্য নিয়ে মুখ খুলেছেন। এর মাঝে কঙ্গনাকে ব্যক্তিগত নিরাপত্তা দেওয়া নিশ্চিতভাবে মুম্বইয়ের শিবসেনা-কংগ্রেস জোট সরকারের কাছে বড় ধাক্কা।

আরও পড়ুন-ফের এনসিবি জেরা রিয়ার, আজ কী হবে?

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...