Monday, May 11, 2026

কামারহাটি বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বাড়ির মালিক

Date:

Share post:

রবিবার সন্ধেয় উত্তর ২৪ পরগনার কামারহাটির গোলিঘাটে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ ঘটে। যার জেরে মৃত্যু হয় দুই ব্যক্তির। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও একজন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তে নেমে বেলঘরিয়া থানার পুলিশ গ্রেফতার করেছে বাড়ি মালিক শাহাজাদা হুসেনকে। বিরুদ্ধে বেলঘরিয়া থানার পুলিশ খুন ও বিস্ফোরণ আইনে মামলা রজু করেছে।

শাহাজাদা হুসেনকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, ওই ঘরের মধ্যে ব্যাগে বোমা মজুত করে রাখা ছিলো। সেই ব্যাগ সরাতে গিয়েই এমন ভয়ঙ্কর ঘটনা ঘটে। কেন বিস্ফোরক মজুত করা হয়েছিল বা কী ধরনের বোমা ছিল তা জানতে ফরেন্সিক বিশেষজ্ঞের একটি দল ঘটনাস্থল ঘুরে নমুনা সংগ্রহ করে।

বিস্ফোরণের ঘটনায় এখনও থমথমে বেলঘরিয়ার কামারহাটি ক্রিক রোড এলাকা। স্থানীয়দের মধ্যে রয়েছে চাপা উত্তেজনা। ভাঙা ঘরে সর্বত্র এখনও পড়ে রয়েছে মৃত ও আহতদের চাপ চাপ রক্ত। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

প্রসঙ্গত, রবিবার সন্ধেয় কামারাহাটিতে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় ২ ব্যক্তির। গুরুতর জখম হন আরও একজন। এই বোমা বিস্ফোরণে নিহতদের মধ্যে একজনের নাম শেখ রাজু (৩৫)। অপরজনের নাম মহম্মদ শাহিদ (৩০)। আহতের নাম মহম্মদ আনিশ। বিস্ফোরণস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় শেখ রাজু , শাহিদকে ও আনিশকে স্থানীয় সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা শেখ রাজু ও শাহিদকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় আনিশেরও চিকিৎসা চলছে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে।

আরও পড়ুন- কামারহাটিতে বোমা বিস্ফোরণে মৃত ২, গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন ১

 

 

 

Related articles

সুরক্ষা বেষ্টনী থেকে মুক্তি, কুনো জাতীয় উদ্যানে বাড়ল চিতার সংখ্যা

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব সোমবার দুটি বতসোয়ানার চিতা বাঘকে (Botswana cheetahs) কুনো জাতীয় উদ্যানের (Kuno National Park...

IPL: প্লে-অফের আশা শেষ, পাণ্ডিয়া-মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও ইতি?

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পেজে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে...

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...