Thursday, May 14, 2026

পুলিশ-নাগরিক সহযোগিতার ডাক নারকেলডাঙা থানায়

Date:

Share post:

পুলিশ- নাগরিক সহযোগিতার ডাক উঠল নারকেলডাঙা থানা থেকে। মঙ্গলবার পুলিশ দিবসের সৌজন্য বৈঠক হিসেবে থানায় যান প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। ছিলেন এলাকার ছাত্রযুব, মহিলারা। পুলিশ দিবস ১ সেপ্টেম্বর হলেও প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর কারণে কর্মসূচি হল এদিন। প্রথমে ওসি শুভজিৎ সেনের ঘরে কেক কাটা এবং মিষ্টি মুখ হয়। তৃণমূলের সংগঠকরা ছাড়াও সামিল হন রামমোহন সম্মিলনীর পুজোকর্তারা। পরে থানার বাইরে উপস্থিত জনতার সামনে ওসি এবং কুণাল সংক্ষিপ্ত ভাষণে সতর্কতা বিধি মেনে চলার আবেদন জানান। এলাকায় পুলিশ ও নাগরিকদের পারস্পরিক সহযোগিতার ডাক দেন। ওসি নিজে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ফেরায় তাঁকে করতালি দিয়ে অভিনন্দন জানায় জনতা। উপস্থিত ছিলেন ভাস্কর চৌধুরী, পিন্টু চৌধুরী, জয় মুখোপাধ্যায়, সৌরভ রায়, বিটু সিং, অর্কনীল রায়, বাবর আলম, পারভেজ , সাকিব আলম প্রমুখ। এরপর আমহার্স্ট স্ট্রিট থানার ওসি কৌশিক দাসকেও সম্বর্ধিত করে ছাত্রযুবদের প্রতিনিধিদল। কুণাল সভায় বলেন,” অভাব, অভিযোগ, ক্ষোভ, অভিমান থাকবে। কিন্তু আলোচনার মাধ্যমে ন্যায়বিচারের পথ খোলা রাখতে হবে। পুলিশ কর্মীরাও ঝুঁকি নিয়ে কাজ করছেন। তাঁদের সহযোগিতা করুন সবাই।”

আরও পড়ুন- জিডিপি কমার বিষয়ে দিশাহারা কেন্দ্র, কটাক্ষ অমিত মিত্রের

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...