Friday, May 8, 2026

BREAKING: কঙ্গনার অফিস-বাড়ি ভাঙচুরে স্থগিতাদেশ দিল বোম্বে হাইকোর্ট

Date:

Share post:

মাদক-সহ একাধিক বিতর্ক ও উত্তেজনার মাঝেই আজ, বুধবার নিজের পেশার শহর মুম্বই আসছেন কঙ্গনা রানাওয়াত। হিমাচল প্রদেশে নিজের বাড়ি থেকে এদিনই মুম্বই আসবেন কঙ্গনা রানাওয়াত। মুম্বই যাত্রার আগে মন্দিরে পুজো দেন কঙ্গনা। এদিন সকালে হামিরপুর জেলার কোঠিতে একটি মন্দিরে পুজো দিলেন বলিউড অভিনেত্রী।

অন্যদিকে, বিতর্কিত বলিউড অভিনেত্রীর মুম্বইয়ের অফিসে শুরু হয় ভাঙচুর। বুধবার সকালে বুলডোজার দিয়ে ভাঙচুর শুরু করেছে বৃহন্মুম্বই পুরসভা। উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক বিতর্কের মধ্যেই কয়েকদিন ধরে রাজ্যের ক্ষমতাসীন দল শিবসেনার সঙ্গে তীব্র বিরোধ শুরু হয় কঙ্গনার। গতকাল, মঙ্গলবার মনিকর্ণিকার এই অফিসে বেআইনি নির্মাণের অভিযোগে নোটিস ঝুলিয়ে দেয় পুরসভা কর্তৃপক্ষ। আর এদিন সকাল থেকেই শুরু হয় ভাঙচুর।

তবে কঙ্গনার সম্পত্তি বৃহন্মুম্বই পুরসভার ভাঙচুরে ওপর স্থগিতাদেশ দিল বম্বে হাইকোর্ট। এই নিয়ে বম্বে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন কঙ্গনা। সেই আবেদনের প্রেক্ষিতেই এই নির্দেশ দেয় হাইকোর্ট। যদিও আদালতের নির্দেশের আগেই পালি হিলসে কঙ্গনার দফতরের একাংশ ভেঙে সাফ করে দিয়েছে বিএমসি। এরপর কঙ্গনার বাড়ির বেআইনি নির্মাণ ভাঙতে যাওয়ার কথা ছিল। তার আগেই জারি হল স্থগিতাদেশ।

আরও পড়ুন- সুশান্তের মৃত্যুতে মাদকযোগের অভিযোগে গ্রেফতার রিয়া, অভিনেতার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

Related articles

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অভিরূপের 

প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৬-র ফলাফল (Madhyamik 2026)। প্রথম স্থান অর্জন করেছেন উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র...

রাজ্যে এলেন অমিত শাহ, বিমানবন্দর থেকে সোজা দক্ষিণেশ্বরের যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী 

বিজেপির বঙ্গজয়ের পর কলকাতায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে দলীয়...

মাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশে ১৯ জেলার ১৩১ জন, নেই কলকাতা

শুক্রবার সকালের সাংবাদিক বৈঠক করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result) ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ...

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...