Saturday, June 20, 2026

চলতি মাসেই বেশ কয়েকটি মহাজাগতিক ঘটনার দেখা মিলবে

Date:

Share post:

চলতি মাসে মহাকাশে দেখা যাবে বেশ কিছু চমকপ্রদ ঘটনা। চলতি মাসেই বেশ কয়েকটি মহাজাগতিক ঘটনার দেখা মিলবে। ১১ সেপ্টেম্বর
১৩ ও ১৪ সেপ্টেম্বর রাতের আকাশে চাঁদ মহাকাশের তৃতীয় উজ্জ্বল গ্রহ শুক্রের সঙ্গে অবস্থান করবে।
১৩ সেপ্টেম্বর ভোরে পূব আাকাশে দেখতে পাবেন মিথুনরাশির দুই তারার সঙ্গে একসঙ্গে অবস্থান করছে চাঁদ। তবে সেই চাঁদ পুরোপুরি অর্ধচন্দ্রাকৃতি নয়। ২০ শতাংশ অর্ধচন্দ্রের উপরে জ্বলজ্বল করবে পোলাক্স ও জেমিনির মতো উজ্জ্বল দুই তারা। চাঁদের ঠিক নিচে থাকবে শুক্র। শুক্রের ঠিক ডানদিকে দেখা মিলবে পৃথিবীর সবচেয়ে কাছের তারকাপুঞ্জ এম ৪৪-কে। দূরবীনে চোখ রাখলেই ওই তারকাপুঞ্জকে স্পষ্ট দেখা যাবে।
১৪ সেপ্টেম্বরও চাঁদকে ঠিক একই জায়গায় একই ভাবে দেখা যাবে। এ দিন চাঁদ থাকবে ১৩ শতাংশ অর্ধচন্দ্রাকার।
গ্রহ মণ্ডলের অষ্টম গ্রহ নেপচুন এই দিন পৌঁছে যাবে তার বিপরীতমুখী অবস্থানে। পৃথিবী ওই দিন চলে আসবে নেপচুন ও সূর্যের মাঝখানে। ওইদিন নেপচুন থাকবে সবচেয়ে উজ্জ্বল।
নেপচুনের নীলাভ আভা পরখ করতে হলে চোখ রাখতে হবে টেলিস্কোপে।চলতি সপ্তাহে রাতের আকাশে দেখা যাবে এমনই নানান মহাজাগতিক দৃশ্য ।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...