Friday, May 8, 2026

‘সিঙ্গুরে ঘাসচারা জন্মেছে’, ফের রাজ্য সরকারকে কটাক্ষ দিলীপের

Date:

Share post:

ফের তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রশ্ন তুললেন সিঙ্গুর নিয়ে তৃণমূলের ভূমিকা কী!

আজ, বুধবার ধনেখালীতে বিজেপির জনসভায় অনুষ্ঠিত হয়। সেখানে সিঙ্গুর নিয়ে তৃণমূলের ভূমিকাকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জীর নেতৃত্বে ধনেখালীর মদনমোহনতলায় বিজেপির জনসভার আয়োজন করা হয়েছিল। জনসভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও শ্রীরামপুরের সাংসদ লকেট চ্যাটার্জী।

এই জনসভায় দিলীপ ঘোষ ও লকেট চ্যাটার্জীর হাত ধরে প্রায় ১০০ জন সংখ্যালঘু তৃণমূলের নেতা কর্মী বিজেপিতে যোগদান করেন। এরপরেই সিঙ্গুর নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ দিলীপ বলেন, “সিঙ্গুরে এখন কিছু হয় না। এখন চারিদিকে সবুজ ‌আর সবুজ। সিঙ্গুরে এলে কী দেখবো? সেখানে ঘাসচারা জন্মেছে। আর ক‍দিন পর দেখবো সবজায়গায় সবুজ ধান গজিয়েছে। রাজ্য সরকার সিঙ্গুরে সর্ষে ছড়িয়েছে। মুখ্যমন্ত্রী হুগলির লোককে বোকা বানিয়েছে।” এক কথায় সিঙ্গুরে টাটার কারখানা না করতে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুন- জঙ্গি ফতোয়া অসমে করা যাবে না দুর্গাপুজো

ওপর দিকে হুগলি জেলার জাঙ্গিপাড়ায় এক বিশাল জনসভা করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ ও সায়ন্তন বসু। বুধবার জাঙ্গিপাড়ায় বিজেপির জনসভায় উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ ও বিজেপি নেতা সায়ন্তন বসু। এদিনের জনসভায় ভারতী ও সায়ান্তন রাজ্য সরকারের করা সমস্ত কাজ নিয়ে তাদের কটাক্ষ করেন।

ওপর দিকে এদিনের বিজেপির সভা প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ পুলিশের লজ্জা। বিজেপি শুধু মিথ্যা বলে মানুষকে বোকা বানাচ্ছে।

আরও পড়ুন- জীবনে নতুন সম্পর্ক, খোঁজ নেয় না বিউটি, ক্ষোভ শহিদ অমিতাভর বাবার

Related articles

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...

মাধ্যমিকে পাশের হারে কলকাতাকে টেক্কা জেলার, পাশের হারে শীর্ষে কালিম্পং

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result)। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারে দক্ষিণবঙ্গ কে টেক্কা দিয়েছে...

আজ মাধ্যমিকের ফলপ্রকাশ,পর্ষদের ওয়েবসাইট – অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে স্কোরকার্ড

স্কুল জীবনের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে আজ। শুক্রবার সকাল ন'টার কিছু পরে সাংবাদিক বৈঠক...

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...