Sunday, May 24, 2026

তেলেনিপাড়াকাণ্ডে ফের সরব লকেট, দেখা করলেন পুলিশ কমিশনারের সঙ্গে

Date:

Share post:

সম্প্রতি হুগলির তেলেনিপাড়া কাণ্ডে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। আর এই ঘটনাকে কেন্দ্র করে আজ, বুধবার চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবীরের সঙ্গে দেখা করেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছেন শাসকদলের কাউন্সিলর ফিরোজ খান। এবং তাঁর বিরুদ্ধে পুলিশ কোনও আইনি পদক্ষেপ গ্রহণ করছে না।

আরও পড়ুন- জীবনে নতুন সম্পর্ক, খোঁজ নেয় না বিউটি, ক্ষোভ শহিদ অমিতাভর বাবার

এর ফলে পূর্বে যে সমস্যা সৃষ্টি হয়েছিল তার পুনরাবৃত্তি ঘটতে পারে, এমনই আশঙ্কা প্রকাশ করছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তাঁর দাবি, বাইরে থেকে অস্ত্রশস্ত্র-সহ বহিরাগতরা এসে হামলা চালিয়েছিল তেলিপাড়ায়। নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে শাসকদল ফের বহিরাগতদের দিয়ে অস্ত্র মজুদ করাচ্ছে, এমনও অভিযোগ করেন লকেট। তাই এই বিষয়ে পুলিশ যাতে সদর্থক ভূমিকা গ্রহণ করে সেই জন্য তিনি দেখা করেন পুলিশ কমিশনারের সঙ্গে।

আরও পড়ুন- পাহাড়ে, সমুদ্রে যুদ্ধের মহড়া শুরু করে দিয়েছে চিন

Related articles

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...

ISL: ইমামি প্রসঙ্গে বড় বয়ান, চ্যাম্পিয়ন হয়েই মোহনবাগানকে মোক্ষম কটাক্ষ নীতুর

ইস্টবেঙ্গল(East Bengal)  ইমামির (Emami) ভাঙন নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে। আইএসএল(ISL) জয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই  ইস্টবেঙ্গল ক্লাবের...

রেকর্ড গরমে পুড়ছে তেলঙ্গানা! দাবদাহ-লু-এর জোড়া ফলায় মৃত অন্তত ১৬

চলতি মরশুমে দাবদাহ এবং লু-এর ফলে তেলঙ্গানায় মৃত কমপক্ষে ১৬। রাজস্ব মন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি বিষয়টি নিশ্চিত করে...