Tuesday, April 28, 2026

দেশভক্তি-রবীন্দ্রভক্তি লোক দেখানো, কেন্দ্রকে কটাক্ষ পার্থর

Date:

Share post:

বিশ্বভারতীতে পৌষমেলার পাঁচিল ভাঙার ঘটনা প্রসঙ্গে কেন্দ্রকে তোপ দাগলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন সাংবাদিক বৈঠকে তিনি প্রশ্ন তোলেন, এতদিন কেন বিশ্বভারতীতে গুন্ডারাজ হয়নি? নোবেল চুরিতে সিবিআই তদন্তের ফল কী? শিক্ষামন্ত্রী বলেন, “বিজেপির দেশভক্তি-রবীন্দ্রভক্তি লোক দেখানো।” একইসঙ্গে জাতীয় শিক্ষানীতিতে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা থেকে বাদ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, গত মাসে বিশ্বভারতীতে পৌষমেলার পাঁচিল ভাঙা ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে শান্তিনিকেতনে। এমনকী স্বয়ং উপাচার্য রবীন্দ্রনাথকে ‘বহিরাগত’ বলে মন্তব্য করেছেন। এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, ” রবীন্দ্রনাথকে নিয়ে আর নাই বা কথা বললেন। রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা থাকলে তাঁর ভাষাকে ধ্রুপদী ভাষা থেকে বঞ্চিত করতেন না। আমরা চাই বাংলা ভাষাকে মর্যাদা দেওয়া হোক। আরও বেশি রবীন্দ্রচর্চা হোক। সংবিধান গত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। রবীন্দ্রনাথের বাংলাকে ধ্রুপদী ভাষায় স্থান দেওয়া হয়নি। তাই রবীন্দ্রনাথের নাম নিয়ে চিৎকার করে লাভ নেই। রবীন্দ্রনাথের স্বপ্নের বাংলাকে ধ্বংস করা হচ্ছে।”

Related articles

নির্বাচনের আগে টাকার আমদানি থেকে বহিরাগত: তিন দাবিতে কমিশনে তৃণমূল

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। তার প্রমাণও মিলেছে কমিশনের প্রতিটি পদক্ষেপে। বিজেপির দায়ের...

রাত পোহালেই ভোট: ভার্চুয়াল বৈঠকে তৃণমূল নেতৃত্বের ১০ নির্দেশ প্রার্থী থেকে এজেন্টদের

বিধানসভা নির্বাচনের প্রতিটি ধাপে বিজেপি-নির্বাচন কমিশনের যৌথ ষড়যন্ত্রে বারবার নিশানা করা হয়েছে তৃণমূলের নেতা কর্মীদের। প্রতিটি ধাপেই সেই...

ISL: ওডিশাকে হারাল ইস্টবেঙ্গল, চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে রইল অস্কারের দল

আইএসএলের(ISL) লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকল ইস্টবেঙ্গল(East Bengal)। মঙ্গলবার গোয়াতে ওডিশার বিরুদ্ধে দুরন্ত জয় পেল লাল হলুদ। খেলার...

ভাঙড় থেকে কেতুগ্রাম! দ্বিতীয় দফায় ছয় কেন্দ্রে ‘স্পেশাল’ নজরদারিতে অতিরিক্ত বাহিনী 

প্রথম দফার ভোট মিটতেই এবার দ্বিতীয় দফার প্রস্তুতিতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। তবে ভোটগ্রহণের আগেই নিরাপত্তার ঘেরাটোপ আরও...