Thursday, June 25, 2026

ফের নিম্নচাপ, উত্তরবঙ্গে ভারী ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি দু’দিন

Date:

Share post:

সেপ্টম্বরের ১০ তারিখ পেরিয়ে গিয়েছে। তবু বৃষ্টি বা ভ্যাপসা গরম পিছু ছাড়ছে না। রোদ-গরম বাড়লেই নেমে আসছে বৃষ্টি। সেই সঙ্গে বাড়ছে আদ্রতা জনিত অস্বস্তি।আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে। উত্তরবঙ্গ ভারী বৃষ্টি পেলেও, দক্ষিণবঙ্গে হবে খনিকের ঝিরঝিরে বৃষ্টি।

আরও খবর : আত্মহত্যা রুখে বধূকে ভাত খাইয়ে, বুঝিয়ে ঘরে ফেরাল পুলিশ

বঙ্গোপসাগরে ক্রমশই ঘনীভূত হচ্ছে নিম্নচাপ।তার জেরেই আগামী দু থেকে তিন দিন বৃষ্টির সম্ভবনা। বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভবনা গাঙ্গেয় বঙ্গে। হাওড়া, হুগলি, উত্তর-দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুরেও।তবে সিকিম-সহ দার্জিলিং, কালিম্পং, আলিপুদুয়ার, কোচবিহার প্রবল বৃষ্টির সম্ভবনা রয়েছে। মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি হবে।

আরও খবর : “ভোটব্যাঙ্কের রাজনীতি করছে তৃণমূল”, আগামী নির্বাচনে তাদের উৎখাতের ডাক নাড্ডার

মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গে থাকায় বাতাসে হু হু করে ঢুকছে জলীয় বাষ্প। ফলে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কিছুতেই কমছে না। গলগলিয়ে ঘাম হচ্ছে। আর তার জেরেই হাঁসফাঁস অবস্থা। নিম্নচাপের জেরে আপাতত বৃষ্টি, আদ্রতা দুই থাকবে। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস।সর্বনিম্ন ২৮.২ ডিগ্রি সেলসিয়াস।

আরও খবর : রুটি-আচারের জীবন কাটিয়ে দুটি বাংলোর মালিক বলিউডের ‘কুইন’

এবছর বর্ষা ঢুকেছে জুনের প্রথম সপ্তাহেই। পশ্চিমবঙ্গে টানা দু-তিন দিন প্রবল বৃষ্টি না-হলেও নিয়মিত বৃষ্টিতে এবছর আর কোনও ঘাটতি নেই। বরং অন্যান্য বছরের চেয়ে এবার বৃষ্টি বেশিই হয়েছে।সেপ্টেম্বরের শেষ পর্যন্ত কম-বেশ বৃষ্টি চলতে পারে বলে মনে করা হচ্ছে।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...