Thursday, May 14, 2026

নজিরবিহীন দাবানল আমেরিকায়, মৃত্যুও

Date:

Share post:

মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। তীব্র বাতাসের সঙ্গে উষ্ণ আবহাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। এর মধ্যে ক্যালিফোর্নিয়া, ওরেগন এবং ওয়াশিংটন অঙ্গরাজ্য ‘নজিরবিহীনভাবে’ পুড়ছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। সতর্ক করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের। ইতিমধ্যেই আগুনের লেলিহান শিখায় ওরেগন রাজ্যে পাঁচটি ছোট শহর পুড়ে ছাই হয়ে গিয়েছে। কয়েক ঘণ্টার ব্যবধানে দ্রুত দাবানল ছড়িয়ে পড়েছে ওরেগন এবং ওয়াশিংটন অঙ্গরাজ্যের বিশাল এলাকা জুড়ে। ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে বয়ে চলা বাতাসে কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন।

ওরেগনের গভর্নর কেট ব্রাউন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট, ব্লু রিভার, ভিডা, ফিনিক্স ও ট্যালেন্ট শহরে তাণ্ডব চালাচ্ছে দাবানল। ক্ষয়ক্ষতি এড়াতে মেডফোর্ড শহরের অধিকাংশ বাসিন্দাকেই সরিয়ে নেওয়া হয়েছে। দাবানল যেভাবে ছড়াচ্ছে তাতে প্রাণহানি এবং অপূরণীয় ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তিনি। অন্যদিকে, ওরেগনের কর্মকর্তারা জানিয়েছেন, নিয়ন্ত্রণহীন আগুনের কারণে দমকলকর্মীদের ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া, প্রাণরক্ষার জন্য সেখানকার বাসিন্দাদের নির্দেশ পাওয়া মাত্র বাড়ি ছাড়তে বলা হয়েছে।

আমেরিকার পশ্চিমাঞ্চল জুড়ে ১০০টির বেশি জায়গায় জ্বলছে এই দাবানলের আগুন। এর মধ্যে শুধু ক্যালিফোর্নিয়াতেই রয়েছে ২৮টি জায়গা। সেখানে ইতোমধ্যেই ৯ লক্ষ ৩০ হাজার হেক্টরের বেশি ভূমি পুড়ে গিয়েছে। এখনও পর্যন্ত দাবানলের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১। উত্তর ওয়াশিংটনে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ১ লক্ষ ৩৩ হাজার হেক্টরের বেশি ভূমি আগুনের কবলে পড়েছে। যা অন্যান্য সময়ে দাবানলের গোটা মরশুমে ক্ষতিগ্রস্ত ভূমির সমান বলে জানা গিয়েছে।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...