Sunday, March 15, 2026

রবিবারের NEET পরীক্ষা সুরক্ষিত ও নিশ্চিত করতে রাজ্যের একাধিক পদক্ষেপ

Date:

Share post:

রাজ্যের পরীক্ষার্থীদের যাতে NEET পরীক্ষায় কোনও অসুবিধা না হয়, সেই কারণে ইতিমধ্যে শনিবারের লকডাউন তুলে নিয়েছে রাজ্য সরকার। সেই সঙ্গে একগুচ্ছ ব্যবস্থাপনা করা হয়েছে সরকারের পক্ষ থেকে।

নিট পরীক্ষার জন্য রবিবার কলকাতা-সহ জেলা জুড়ে থাকবে বাড়তি বাস। বেসরকারির সঙ্গে থাকছে অতিরিক্ত সরকারি বাস। ইতিমধ্যে পরিবহন দফতর থেকে এ নিয়ে বাস সংগঠনগুলির সঙ্গে আলোচনা হয়েছে। আবেদন করা হয়েছে অতিরিক্ত বাস চালানোর জন্য। রবিবার SBSTC ৮৫০টি বাস চালাবে। অন্যদিকে WBSTC চালাবে ১৪০০টি বাস। NBSTC ৬০০টি বাস চালাবে।

পাশাপাশি থাকছে নিট স্পেশাল মেট্রো। থাকছে নিট স্পেশাল ইস্ট-ওয়েস্ট মেট্রোও। ১৩ সেপ্টেম্বর মেট্রো চলবে সকাল ১০টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত। সব মিলিয়ে ৩৭ জোড়া মেট্রো চলবে।

পরীক্ষার্থীদের যাতে কোনওরকমের অসুবিধা না হয়, তারজন্য পরিবহন দফতর কন্ট্রোল রুম তৈরি করেছে। কন্ট্রোলরুমে সরাসরি ফোন করুন এই নম্বরে — ১৮০০৩৪৫৫১৯২। এছাড়া থাকছে হোয়াটসঅ্যাপ নম্বরও। এই নম্বর হলো-৮৯০২০১৭১৯১। এছাড়া মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিকের পরীক্ষার মতো বড় রাস্তার মোড়ে পুলিশ কর্মীদের পাওয়া যাবে। রাজ্যের তরফে জানানো হয়েছে, কোনও ধরণের অসুবিধা হলেই যেন ফোন অথবা হোয়াটসঅ্যাপ করা হয়।

পরীক্ষার্থীদের মাস্ক পরতে হবে বাধ্যতামূলকভাবে। পরীক্ষার রুমে স্যানিটাইজার থাকলেও পকেটে স্যানিটাইজার রাখলে সুবিধাই হবে।

আরও পড়ুন- ভোট আসছে, বুথ-স্তরের কমিটি তৈরির নির্দেশ সিপিএমের

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...