Friday, May 8, 2026

কঙ্গনার বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি! এবার শিবসেনা সরকারের ড্রাগ মামলা

Date:

Share post:

শিবসেনা-কঙ্গনা রানাওয়াতের মধ্যে লড়াই এবার ব্যক্তিগত প্রতিহিংসার লড়াইয়ে পৌঁছে গেল। কঙ্গনার ‘বেআইনি’ নির্মাণ ভেঙে দেওয়ার পর এবার কঙ্গনার বিরুদ্ধে ড্রাগ মামলা দায়ের করার নির্দেশ। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ কঙ্গনার বিরুদ্ধে এই মামলা শুরু করতে পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছেন। পুলিশ এখন মামলাটির গতিপ্রকৃতি খতিয়ে দেখছে।

মুম্বই পুলিশের ক্ষেত্রে এই মামলার একমাত্র সাক্ষী অভিনেতা শেখর সুমনের পুত্র অধ্যয়ন সুমন। অধ্যয়নের সঙ্গে কঙ্গনার একসময়ে সম্পর্ক ছিল। তাঁরা ডেট করতেন বলেও খবর। রিয়ার বিরুদ্ধে ড্রাগ নিয়ে কঙ্গনা সরব হওয়ার পরেই মুখ খোলেন অধ্যয়ন। তিনি বলেন, কঙ্গনা নিজেই ড্রাগ নিত। আমি তার সাক্ষী। এই সাক্ষাৎকারের অভিযোগকে মূল প্রতিপাদ্য করে মহারাষ্ট্রের দুই বিধায়ক সুনীল প্রভু ও প্রতাপ সারনায়েক সরকারের কাছে অভিযোগ জানান, এবং বলেন বিষয়টি নিয়ে তদন্ত করুক সরকার। এই দুই বিধায়কের অভিযোগকে ভিত্তি করেই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ মুম্বই পুলিশকে এ নিয়ে মামলা দায়ের করে তদন্ত করার নির্দেশ দেন।

ঘটনার পাল্টা কঙ্গনা বলেন, ঠাকরে সরকার যে কতখানি ভীতু তা বোঝা যাচ্ছে। কখনও বাংলো ভাঙছে তো কখনও ড্রাগের মামলা দিচ্ছে। আমি আরও অনেক মামলার জন্য অপেক্ষা করছি। কিন্তু এভাবে কি সত্য চাপা থাকবে, না মানুষকে ভুল বোঝানো যাবে?

আরও পড়ুন- শিবসেনাকে ভীতু, কাপুরুষ বলে কটাক্ষ করলেন কঙ্গনার মা

Related articles

ব্রিগেডে নয়া মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে যানজটের আশঙ্কা: নির্দেশিকা জারি পুলিশের

শনিবার ব্রিগেডে অনুষ্ঠিত হতে চলেছে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ সভা। নিরাপত্তা নিশ্চিত করতে ও যান চলাচল নিয়ন্ত্রণে...

রাজধানীর বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার ছক ভেস্তে দিল দিল্লি পুলিশ! গ্রেফতার ৯

রাজধানীর বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার ছক ভেস্তে দিল দিল্লি পুলিশ (Delhi Police)। দিল্লির (Delhi) মন্দির, নামী ধাবা এবং...

শনিবার শপথ: মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দুর নাম ঘোষণা শাহর

জল্পনার অবসান। বাংলায় প্রথমবার সরকার গঠন করার আগে শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত...

‘৫০১’ লিখে সুখবর দিল আরাত্রিকা, শুভেচ্ছার বন্যা সমাজ মাধ্যমে

জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশের দিনটা প্রত্যেক পড়ুয়ার কাছেই গুরুত্বপূর্ণ। তেমনই আজকের দিনটা গুরুত্বপূর্ণ ছিল সারেগামাপা খ্যাত...