Thursday, May 21, 2026

করোনায় ভারতে ফের একদিনে সর্বাধিক আক্রান্তের রেকর্ড! সংখ্যা চোখ কপালে তুলবে

Date:

Share post:

দেশজুড়ে করোনার দাপট অব্যাহত। রোজই লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। এই মুহূর্তে ব্রাজিলকে টপকে আক্রান্তের নিরিখে বিশ্বের দু’নম্বর দেশ ভারত। ভারতের আগে শুধু আমেরিকা।

এবার শেষ ২৪ ঘন্টায় ফের রেকর্ড হারে সংক্রমণ দেখল দেশ। এই ২৪ ঘন্টায় দেশজুড়ে মারণ ভাইরাসে আক্রান্ত ৯৬ হাজার ৫৫১ জন। এই ২৪ ঘন্টা সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ১২০৯ জনের। আজ, শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এমন তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক তাদের বুলেটিনে আরও জানিয়েছে, সংখ্যার বিচারে দেশজুড়ে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন, ৪৫ লক্ষ ৬২ হাজার ৪১৫ জন। এরমধ্যে ৯ লক্ষ ৪৩ হাজার ৪৮০ জন রোগী চিকিৎসাধীন। সুস্থ হয়ে উঠেছে ৩৫ লক্ষ ৪২ হাজার ৬৬৪ জন। দেশজুড়ে করোনার বিচারে মোট মৃত্যু হয়েছে ৭৬ হাজার ২৭১ জনের।

আরও পড়ুন : আয়ুষ্মান ভারত লাগু না করায় পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্যকে সুপ্রিম নোটিশ

Related articles

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...

সেকেলে আইনে গো-হত্যা বন্ধের বিজ্ঞপ্তি, সমস্যায় চাষি থেকে ব্যবসায়ী: হাই কোর্টে CPIML

আইনের ধারা সময়ের সঙ্গে পরিবর্তন করা উচিত দাবি করে সংসদের প্রতিটি অধিবেশনে আইনে বদল আনে বিজেপির বর্তমান সরকার।...