Sunday, March 15, 2026

বাড়ি থেকেই কাজ করছেন, সোশ্যাল মিডিয়ায় জানালেন ভাইরাস আক্রান্ত অনুজ

Date:

Share post:

বাড়ি থেকেই কাজ করছেন ভাইরাস আক্রান্ত কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। বৃহস্পতিবারই তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। সোশ্যাল মিডিয়ায় অনুজ শর্মা যথেষ্ট অ্যাক্টিভ। কলকাতা পুলিশের বিভিন্ন সাফল্যের কথা তিনি জানান তাঁর পেজে। সেখানেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। শুক্রবার, আবার সোশ্যাল মিডিয়াতেই শুভেচ্ছা বার্তার জন্য সবাইকে ধন্যবাদ জানান কলকাতার সিপি।
তিনি জানিয়েছেন, মৃদু উপসর্গ রয়েছে তাঁর। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। আর সেখান থেকেই কাজ করছেন। অর্থাৎ ভাইরাস আক্রান্ত হলেও কাজ থেকে সরে যাননি তিনি। নিজের পোস্টের সঙ্গে হ্যাশট্যাগ করে হাত ধোয়া, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং করোনার বিরুদ্ধে লড়াই করার বার্তা দিয়েছেন অনুজ শর্মা।

করোনা মোকাবিলায় লকডাউনের শুরু থেকেই তিনি ছিলেন পথে। কখনও মুখ্যমন্ত্রীর ছায়াসঙ্গী হয়ে, আবার কখনও নিজের দফতরের আধিকারিকদের সঙ্গে সামনে থেকে করোনার বিরুদ্ধে লড়াই করেছেন। একইসঙ্গে শহর কলকাতার আইন-শৃঙ্খলা রক্ষা করেছেন। সেই করোনাযোদ্ধা এবার মারণ ভাইরাসে আক্রান্ত।

বৃহস্পতিবার, সকালেই তাঁর কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। গত কয়েক দিন ধরেই অনুজ শর্মা কিছুটা অসুস্থ বোধ করছিলেন। করোনার মৃদু উপসর্গও দেখা দিয়েছিল তাঁর শরীরে। সামান্য জ্বরও ছিল। এর পরেই সন্দেহ হওয়ায় আর দেরি না করে বুধবার তিনি কোভিড টেস্ট করান। সেই রিপোর্টই এদিন পজিটিভ এসেছে বলে জানা যাচ্ছে। মৃদুল উপসর্গ নিয়ে আপাতত বাড়ি থেকেই কাজ করছেন কলকাতার পুলিশ কমিশনার।

আরও পড়ুন- বেলপাহাড়িতে জ্ঞানের আলো জ্বালিয়ে ‘শিক্ষারত্ন’ সোমনাথ স্যার

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...