Wednesday, June 24, 2026

BREAKING: হেমতাবাদের MLA আত্মহত্যাই করেছেন, চার্জশিট পেশ করলো CID

Date:

Share post:

হেমতাবাদের বামত্যাগী বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায় মৃত্যু মামলায় চার্জশিট পেশ করল CID. ধৃতদের হেফাজতে নিয়ে তদন্ত করার পর উত্তর দিনাজপুরের রায়গঞ্জ আদালতে দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যু মামলায় চার্জশিট দাখিল করেন তদন্তকারী আধিকারিকরা।

প্রয়াত দেবেন্দ্রনাথ রায়ের পকেট থেকে পাওয়া আত্মহত্যার জন্য দায়ী করা হয় বেশ কয়েকজনকে। কিন্তু চার্জশিটে স্পষ্ট উল্লেখ, বিধায়কের মৃত্যু কোনও খুনের ঘটনা নয়, আত্মহত্যাই। সুতরাং, এই ঘটনায় স্পষ্ট হয়ে গেল তাঁর মৃত্যুর পিছনে কোনও রাজনৈতিক ষড়যন্ত্র নেই। একান্তই ব্যক্তিগত ব্যবসায়িক কারণে তিনি আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে
এবং মানসিক অবসাদগ্রস্ত হয়েই আত্মহত্যা করেছেন। তদন্তে তেমনটাই উঠে এসেছে।

CID সূত্রে জানা গেছে, ওই মামলায় ধৃত নিলয় সিনহা, মাবুদ আলির বিরুদ্ধে খুনের মামলার পরিবর্তে আত্মহত্যায় প্ররোচোনা, প্রতারণা-সহ সম্মিলিত প্ররোচনার মামলার ধারা লঘু করেই আদালতে চার্জশিট দাখিল করেছে CID.

অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে আইপিসি ৩০৬/৪২০/১২০বি ধারায় মামলা শুরু করেছে CID.

আরও পড়ুন : Breaking: সত্যজিৎ খুনে মুকুলের বিরুদ্ধে কী কী তথ্য পুলিশের হাতে, অথচ চার্জশিটে বাদ!

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...