Saturday, March 14, 2026

রাত পোহালেই নিট, পরীক্ষার্থীদের স্বার্থে মেট্রো-সহ গণপরিবহন সচল থাকছে

Date:

Share post:

করোনা আবহের মধ্যে রাত পোহালেই সর্বভারতীয় অভিন্ন মেডিক্যালের প্রবেশিকা নিট পরীক্ষা। যা নিয়ে সারা দেশের মতো এ রাজ্যের পরীক্ষা কেন্দ্রগুলির প্ৰস্তুতি শেষ। রবিবার পশ্চিমবঙ্গ থেকে অংশ নেবে ৭৫ হাজার পড়ুয়া। পরীক্ষার কথা মাথায় রেখেই ছাত্রছাত্রীদের স্বার্থ আগেই শনিবারের লকডাউন প্রত্যাহার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে করোনা মোকাবিলায় লকডাউন পর্বে দীর্ঘদিন স্তব্ধ থাকার পর মেট্রো রেলের চাকাও গড়াবে রবিবার থেকে। তবে আগামীকাল শুধুমাত্র পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরাই মেট্রো চড়ার সুযোগ পাবেন। সকাল ১০টা থেকেই চালু হবে নিট স্পেশাল মেট্রো। সন্ধ্যা ৭টা পর্যন্ত এই পরিষেবা দেওয়া হবে। প্রতি ১৫ মিনিট অন্তর চলবে মেট্রো। সব মিলিয়ে রবিবার ৩৭ জোড়া নিট স্পেশাল ট্রেন চালাবে মেট্রো। তবে কবি সুভাষ থেকে নোয়াপাড়া পর্যন্ত আরও অতিরিক্ত পাঁচটি আপ ট্রেনও চালাবে তারা। পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেখিয়ে প্লাটফর্মে প্রবেশ করতে পারবেন। তারপর যাদের স্মার্ট কার্ড নেই, তাদের জন্য কাগজের টিকিট ইস্যু করা হবে।

পাশাপাশি রাজ্য সরকারের আর্জি মেনে আগামীকাল কলকাতা ও জেলায় অতিরিক্ত বাস নামানোর প্রতিশ্রুতি দিয়েছেন বেসরকারি বাস মালিকদের সংগঠন। ছুটির দিনে রাজ্যের পরিবহণ ব্যবস্থা সচল রাখতে বাড়তি বাস, ট্রাম, ফেরি সার্ভিস নিশ্চিত করেছে নবান্ন। যদিও লোকাল ট্রেনের পরিষেবা থেকে বঞ্চিত হবেন পরীক্ষার্থীরা। প্রশাসনের কর্তাদের দাবি, স্বরাষ্ট্রসচিব অনেক আগেই রেল বোর্ডকে চিঠি দিয়ে লোকাল ট্রেন চালুর ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছিলেন। কিন্তু রেল কর্তৃপক্ষ তা মেনে নেয়নি। ফলে তার খেসারত দিতে হবে পরীক্ষার্থীদেরই।

অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় জানিয়েছেন, নৈতিক দায়িত্ব পালনেই রবিবার রাস্তায় অতিরিক্ত বাস ও মিনিবাস নামবে। কারণ আমাদের ঘরের ছেলেমেয়েরাই পরীক্ষা দেবে। দূরপাল্লার বাসগুলিকে রবিবার পরিষেবা বৃদ্ধি ও প্রতিটি স্টপে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রবিবার অতিরিক্ত বাস চলবে। করোনা আবহে ক্ষতিস্বীকার করে পরিষেবা দিলেও পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বেশি সংখ্যায় বাস নামানো হবে। জেলাগুলিতেও একই নির্দেশ পাঠানো হয়েছে।

রাজ্য পরিবহণ দফতর জানিয়েছে, রবিবার কলকাতা ও জেলায় অতিরিক্ত সরকারি বাস চলবে। গরমের কথা মাথায় রেখে বেশি সংখ্যায় এসসি বাস চালানো হবে। একইসঙ্গে অতিরিক্ত ফেরি ও ট্রামও চালানো হবে শহরে।

আরও পড়ুন- ইউ এস ওপেনে নতুন চ্যাম্পিয়নের অপেক্ষা, ফাইনালে মুখোমুখি আলেকজান্ডার-থিয়েম

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...