Tuesday, June 23, 2026

ইউ এস ওপেনে নতুন চ্যাম্পিয়নের অপেক্ষা, ফাইনালে মুখোমুখি আলেকজান্ডার-থিয়েম

Date:

Share post:

সেমিফাইনালে দানিল মেদভেদেভকে হারিয়ে ফাইনালে উঠলেন ডমিনিক থিয়েম। ফাইনালে এবার নতুন চ্যালেঞ্জ। আলেক্সজান্ডার জেরেভের মুখোমুখি হবেন তিনি।

এদিনের খেলার ফল, ৬-২, ৭-৬ (৭), ৭-৬ (৫)। সেমিফাইনালের শুরু থেকেই ফর্মে ছিলেন থিয়েম। রাশিয়ান টেনিস তারকা ড্যারিন মেদভেদেবের বিরুদ্ধে প্রথম থেকেই আক্রমণাত্মক খেলেন থিয়েম। ৬-২ ব্যবধানে প্রথম সেট প্রথম সেট বেশ সহজেই উতরে যান তিনি। টানটান উত্তেজনা ছিল দ্বিতীয় সেটে। দ্বিতীয় সেটে ৭-৬ ব্যবধানে হাড্ডাহাড্ডি লড়াই জিতে নেন। টাইব্রেকারে জেতেন ওই সেট। তার থেকেও বেশি কঠিন ছিল তৃতীয় সেট। একটা সময় ৫-২ গেমে পিছিয়ে পড়েছিলেন থিয়েম। মেদভেদেব তৃতীয় সেটে শেষ চেষ্টা করেছিলেন। কিন্তু শেষমেষ ঘুরে দাঁড়ান থিয়েম। সেই সেটও জিতে নেন তিনি।

চলতি বছর ফাইনালে দুই নতুন মুখ আলেকজান্ডার জেরেভ ও ডমিনিক থিয়েম। অর্থাৎ নোভাক জকোভিচ, রজার ফেডেরার ও রাফায়েল নাদালকে বাদ দিয়ে নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে ইউএস ওপেন। ১৪ সেপ্টেম্বর ফাইনালে থিয়েমের প্রতিপক্ষ জার্মান তারকা আলেকজান্ডার জেরেভ। সেমিফাইনালে পাবলো কারেনো বুস্তার বিরুদ্ধে তিনটি সেটের লড়াইয়ে ৬-৩, ৬-৪, ৬-৩ ব্যবধানে জিতেছেন তিনি।

আরও পড়ুন- আরামবাগের রামকৃষ্ণ সেতুতে ধস, চাঞ্চল্য ছড়াল এলাকায়

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...