Saturday, March 14, 2026

রাজ্য সরকারের ব্যবস্থাপনায় মিটল সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা

Date:

Share post:

জটিলতা কাটিয়ে শেষমেষ অনুষ্ঠিত হলো সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা তথা নিট। রাজ্য সরকারের ব্যবস্থাপনায় শান্তি, সুরক্ষা এবং নির্বিঘ্নে শেষ হলো চলতি বছরের নিট পরীক্ষা। ছাত্রদের স্বার্থে আগেই ১২ সেপ্টেম্বরের লকডাউন তুলে দিয়েছিল রাজ্য সরকার। পরীক্ষার্থীদের সুবিধার্থে রাস্তায় অতিরিক্ত বাস নামানোর নির্দেশ দেয় সরকার। রাজ্যের আর্জিতেই এদিন পরীক্ষার্থীদের জন্য বিশেষ মেট্রো পরিষেবা দেওয়া হয়।

চলতি বছর সারা দেশে মোট নিট পরীক্ষার্থীর সংখ্যা ১৫ লক্ষ। এ রাজ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৮ হাজার। এদিন দুপুর দুটো থেকে পরীক্ষা শুরু হয়। সারা রাজ্যে ১৯০টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়। কলকাতায় ৬৬টি পরীক্ষা কেন্দ্র করা হয়েছিল। রবিবার সকাল থেকেই তৎপরতা শুরু হয় পরীক্ষা কেন্দ্রগুলিতে। সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড় করানো হয় পরীক্ষার্থীদের। এরপর নির্দিষ্ট সময় তাঁদের পরীক্ষা কেন্দ্রে ঢোকার অনুমতি দেওয়া হয়। পরীক্ষা কেন্দ্রের বাইরে থার্মাল গান দিয়ে প্রত্যেকের দেহের তাপমাত্রা মাপা হয়। গেটে স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করা হয় পরীক্ষার্থীদের।

তবে এদিনের পরীক্ষায় বেশ কিছু ব্যতিক্রমী ঘটনাও সামনে এসেছে। রবিবার মালদহ থেকে দুই নিট পরীক্ষার্থী কলকাতায় পরীক্ষা দিতে আসেন। তাঁদের পরীক্ষা কেন্দ্র ছিল ডিপিএস রুবি পার্কে। পরীক্ষার্থীরা জানান, আসা-যাওয়া মিলিয়ে প্রায় ১২ হাজার টাকা খরচ হয়েছে তাঁদের। শনিবার বিকেলের দিকে তাঁরা গাড়িতে ওঠেন। এদিন সকালে পৌঁছন কলকাতায়। হোটেলে স্নান, খাওয়া সেরে হাজির হন পরীক্ষা কেন্দ্রে। মহামারি পরিস্থিতিতে পরীক্ষা হওয়ায় সমস্যার মুখে পড়তে হয়েছে। কিন্তু পরীক্ষা না হলেও মানসিক চাপ থেকে যেত বলে জানাচ্ছেন তাঁরা। ডিপিএস রবি পার্কের ওই পরীক্ষা কেন্দ্রে এদিন দেরি করে আসায় দুই পরীক্ষার্থীকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ।

মহামারি পরিস্থিতিতে জয়েন্ট এন্ট্রান্স এবং নিট পরীক্ষা স্থগিতের আবেদন জানিয়েছিল পশ্চিমবঙ্গ সহ ৬ রাজ্য। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। তাই পরীক্ষার্থীদের জন্য সবরকম ব্যবস্থা নিতে শুরু করে রাজ্য সরকার। ছাত্রদের সুবিধার কথা মাথায় রেখে রবিবার মেট্রো চালানোর আর্জি জানায় রাজ্য। সেই অনুযায়ী এদিন শুধুমাত্র পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের জন্য মেট্রো পরিষেবা দেওয়া হয়। রবিবার সকাল ১০টা থেকেই চালু হয় নিট স্পেশাল মেট্রো। সন্ধে ৭টা পর্যন্ত এই পরিষেবা দেওয়া হবে। প্রতি ১৫ মিনিট অন্তর পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করে মেট্রো। আপ এবং ডাউন মিলিয়ে এদিন মোট ৩৭ জোড়া নিট স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় মেট্রো কর্তৃপক্ষ। পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড দেখিয়ে প্ল্যাটফর্মে প্রবেশ করতে পেরেছেন। যাদের স্মার্ট কার্ড নেই, তাঁদের জন্য কাগজের টিকিট দেওয়া হয়েছে।

নিট পরীক্ষার কথা মাথায় রেখে রাজ্য পরিবহন দফতর এদিন কলকাতা ও জেলায় অতিরিক্ত সরকারি বাস চালানোর সিদ্ধান্ত নেয়। রবিবার রাস্তায় নামে বেশি সংখ্যক এসি বাসও। একইসঙ্গে অতিরিক্ত ফেরি ও ট্রামও চালানোর নির্দেশ দিয়েছিল রাজ্য পরিবহন দফতর। পাশাপাশি রাজ্য সরকারের আর্জি মেনে এদিন কলকাতা ও জেলায় অতিরিক্ত বাস নামানোর প্রতিশ্রুতি দিয়েছিল বেসরকারি বাস মালিকদের সংগঠন। সেই অনুযায়ী অন্যদিনের তুলনায় বেশি সংখ্যক বেসরকারি বাস এদিন রাস্তায় নামে।

আরও পড়ুন-হটকারি হবে না তো লোকাল ট্রেন চালানো! নানা আশঙ্কায় সব মহল

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...