Saturday, June 6, 2026

কোভিড পরিস্থিতিতে অধিবেশনে প্রথমবার বসে বলতে নির্দেশ সাংসদদের

Date:

Share post:

ভাইরাস বড় বালাই। সেই কারণেই সংসদের অধিবেশনে বসে বলার নির্দেশ সাংসদদের। এই প্রথমবার সাংসদরা বসে বলার অনুমতি পেলেন। এর আগে একমাত্র শারীরিক অসুস্থতা থাকলেই এই অনুমতি দেওয়া হত। এছাড়াও ৬৮ বছরে প্রথম অনেক ছবি দেখা যাচ্ছে সংসদের অধিবেশনে। পাশাপাশি বসা দুই সাংসদের মাঝে লাগানো হয়েছে পলিকার্বন শিট।

• প্রত্যেক সংসদের দুপাশের দুটি আসন খালি রাখা হয়েছে।
• এই দূরত্বের ফলে লোকসভার অর্ধেক সাংসদ অধিবেশন কক্ষে রয়েছেন।
• বাকিরা গ্যালারিতে বসেছেন।
• লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন কক্ষ এবং গ্যালারি মিলিয়ে সাংসদদের বসার রয়েছে।
• লাগানো হয়েছে জায়েন্ট স্ক্রিন।
• সকলের করোনা পরীক্ষা হয়েছে।
• ঢোকার মুখে সবার হাত স্যানিটাইজ করা হয়েছে।
• প্রথমদিন লোকসভার অধিবেশন আগে বসেছে।
• প্রথম দিন বাদে অন্যান্য দিনগুলোয় প্রথমার্ধে সকাল ন’টা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে রাজ্যসভা
• দ্বিতীয়ার্ধে বিকেল চারটে থেকে সাতটা পর্যন্ত চলবে লোকসভা
• ৪ ঘণ্টা ধরে অধিবেশন হবে।

এদিন অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, যতদিন না টিকা আসছে, সুরক্ষা বিধি থেকে সরে আসা যাবে না। বিশেষ পরিস্থিতিতে বাদল অধিবেশন বসছে। সংসদ এই পরিস্থিতির মধ্যে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন-বিধি মেনে ৬ মাস পরে শুরু লোকসভার অধিবেশন

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...