Friday, May 15, 2026

লকডাউনের নিয়মবিধি শিকেয় তুলে বারাসতে ফুটবল টুর্নামেন্ট! অভিযোগের তীর বিজেপির দিকে

Date:

Share post:

মহামারীর জেরে লকডাউনের আবাহে আমরা সবাই জেরবার। নয় নয় করে প্রায় ছ’মাস পেরোতে চলল। কিন্তু ভাবতে পারেন তারই মধ্যে ফুটবল প্রতিযোগিতা! এমনই অসম্ভবকে সম্ভব করতে এগিয়ে এসেছে বিজেপি। অভিযোগ স্থানীয়দের।

ঘটনার সূত্রপাত দুদিন আগে। অভিযোগ, বারাসতে বিজেপির তত্ত্বাবধানে আয়োজন করা হয়েছিল একটি ফুটবল প্রতিযোগিতার। বিজেপি নেতারা লকডাউন ও করোনা সংক্রমণ নিয়ে যাই বলুন না কেন, লকডাউনের নূন্যতম নিয়মবিধি সোশ্যাল ডিসটেন্সিংকে বুড়ো আঙুল দেখিয়ে আয়োজন করা হয়েছিল এই ফুটবল প্রতিযোগিতার। মিডিয়ায় সেই খবর প্রচার হতেই তড়িঘড়ি প্রতিযোগিতা বন্ধ করতে বাধ্য হন উদ্যোক্তারা ।এই ঘটনায় পুলিশ চার জনকে গ্রেফতার করেছে ।

যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব এই প্রতিযোগিতার সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেলা হচ্ছে বলে মন্তব্য করেছেন । তারা সব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ফুটবল প্রতিযোগিতার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। এটা সম্পূর্ণই উদ্যোক্তাদের বিষয়। বরং তাদের সাফাই, আমরাও চাই করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে লকডাউনের নিয়মবিধি মেনেই যাতে সবকিছু করা হয় ।

Related articles

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...

‘রামায়ণ’ আবেগে আধ্যাত্মিক রণবীর! অযোধ্যায় জমি কিনলেন ঋষি-পুত্র

'অ্যানিমাল' রণবীর 'রাম' রূপে নিজেকে আবিষ্কার করতেই জীবনদর্শনে বদল আনলেন অভিনেতা! মদ্যপান থেকে মাংস ভক্ষণ ত্যাগের পর এবার...

CBSE দ্বাদশের ফল প্রকাশিত হতেই সাফল্যের নজির চুঁচুডার টেকনোর, কৃতী সংবর্ধনায় গর্বিত স্কুল

বুধবার প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE ) দ্বাদশের ফল। সাফল্যের নিরিখে এ বছর নতুন নজির...

IPL: গ্রুপ পর্বের তিন ম্যাচ বাকি, নাইট শিবির ছাড়লেন তারকা বিদেশি

শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কেকেআর (KKR)। এখনও তিন ম্যাচ বাকি আছে কেকেআরের। তার আগেই নাইট...