Saturday, May 23, 2026

মডেল সোনিকার মৃত্যু: অভিনেতা বিক্রমের বিচার হবে অনিচ্ছাকৃত খুনের অপরাধে

Date:

Share post:

অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগের ভিত্তিতে চার্জ গঠন করার নির্দেশ দিয়েছেন বিচারক। মডেল সোনিকা সিং-এর মৃত্যুর প্রায় সাড়ে ৩ বছর পর মঙ্গলবার এই মামলার চার্জ গঠন করলো আদালত। এই চার্জের ভিত্তিতেই পুজোর পর থেকেই বিচার প্রক্রিয়া শুরু করতে হবে বলে বিচারক জানিয়েছেন।

প্রায় সাড়ে ৩ বছর আগে ২০১৭ সালের ২৯ এপ্রিল, রাসবিহারী অ্যাভেনিউয়ের একটি দোকানের সামনে থাকা এক বাতিস্তম্ভে প্রবল বেগে ধাক্কা মারে একটি গাড়ি। ওই গাড়ির চালক ছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়৷ পাশের সিটে ছিলেন মডেল সোনিকা সিং চৌহান৷ একটি পার্টি থেকে ফিরছিলেন বিক্রম এবং সোনিকা। দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান সোনিকা। বিক্রমই তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানেই সোনিকার মৃত্যু হয়৷ ওই দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ফরেন্সিক পরীক্ষায় পুলিশ জানতে পারে, প্রায় ১০০ কিলোমিটার বেগে ওই দিন গাড়িটি ধাক্কা মেরেছিল। অভিযোগ করা হয়, মত্ত ছিলেন বিক্রম। কলকাতা পুলিশ যে চার্জশিট পেশ করেছে, তাতে বিক্রমকেই দায়ী করা হয়েছে দুর্ঘটনার জন্য। চার্জশিটে বলা হয়েছে, শহরের সংকীর্ণ রাস্তায় এত জোরে গাড়ি চালালে যে বড় দুর্ঘটনা ঘটতে পারে৷ এটুকু বোঝার ক্ষমতা ছিল বিক্রমের। কিন্তু তিনি জেনেশুনে ওই গতিতে গাড়ি চালিয়েছেন এবং দুর্ঘটনা ঘটিয়েছেন। যা অনিচ্ছাকৃত খুনেরই সমান।
মঙ্গলবার আলিপুর জেলা আদালতের ষষ্ঠ অতিরিক্ত জেলা জজ পুষ্পল শতপথি সরকারি আইনজীবী এবং বিক্রমের আইনজীবীর সওয়াল-জবাব শুনে অনিচ্ছাকৃত খুনের মামলায় চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন-দীর্ঘদিন ধরে ‘অশ্লীল’ মেসেজ শ্রাবন্তীর কাছে, বাংলাদেশ হাইকমিশনে অভিযোগ অভিনেত্রীর

Related articles

বিজেপিতে যোগদানের ‘পুরস্কার’ রাঘবকে! নয়া পদ তৃণমূল সাংসদ মেনকাকেও

দলবদলের ‘পুরস্কার’। বিজেপিতে (BJP) যোগদানের ঠিক একমাসের মাথায় নয়া পদ পেলেন রাঘব চাড্ডা (Raghav Chadda)। শনিবার রাজ্যসভার চেয়ারম্যান...

আরশোলাকে ভয়! রাতারাতি ৫১ হাজার নিয়োগ পত্রের ঘোষণা মোদির

প্রতি বছর যে ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে দিয়েছিল, তা কোনও বছরই বিজেপি পালন...

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...