Friday, June 5, 2026

বাংলায় করোনায় মৃত্যু ছাড়াল ৪ হাজার

Date:

Share post:

সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গেও করোনার দাপট অব্যাহত। রোজই লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কখনও কখনও আগের ২৪ ঘন্টার রেকর্ড ভেঙে দিচ্ছে পরের ২৪ ঘন্টার রেকর্ড।

এবার রাজ্যে করোনা সংক্রমণে মৃত্যু ৪ হাজার ছাড়াল। মৃতদের মধ্যে গত ২৪ ঘণ্টাতেই মৃত্যু হয়েছে ৫৯ জন করোনা রোগীর। অন্যদিকে, গত ২৪ ঘণ্টাতে ৩,২২৭ জনের শরীরে নতুন করে মিলল করোনা ভাইরাসের হদিশ। এই নিয়ে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২ লক্ষ ৯ হাজার ১৪৬ জন। আজ, মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যভবন আরও জানিয়েছে, বর্তমানে রাজ্যে চিকিৎসাধীন করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২৩,৯৪২। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,৯১৯ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ১,৮১,১৪২ জন।

আরও পড়ুন- বিএনপি চেয়ারপার্সন খালেদার মুক্তির মেয়াদ বাড়ল ৬ মাস

Related articles

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...