Saturday, March 14, 2026

বরফ গলার ইঙ্গিত! মোদিকে শুভেচ্ছা জানিয়ে সম্পর্ক মজবুত করার বার্তা ওলির

Date:

Share post:

গত কয়েক মাস আগে দু’দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। যার নেপথ্যে আছে সীমান্ত। সে সব ভুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। জন্মদিনের শুভেচ্ছার সঙ্গে প্রতিবেশী দেশের সুসম্পর্ক গড়ে তোলার বার্তা দিয়েছেন তিনি। সারা দেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এদিন শুভেচ্ছাবার্তা পেয়েছেন প্রধানমন্ত্রী। সেই তালিকায় যোগ হলেন নেপালের প্রধানমন্ত্রীও।

আজ, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০ তম জন্মদিন। নেপালের প্রধানমন্ত্রী এদিন টুইটারে নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে লেখেন, ” জন্মদিনের শুভ মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনার সুস্বাস্থ্য এবং সুখ কামনা করি। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাব।”

বিবাদের সূত্রপাত কয়েক মাস আগে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একটি সড়ক উদ্বোধন করেন। কাঠমান্ডুর পক্ষ থেকে জানানো হয়, ওই রাস্তা যে অঞ্চলের মধ্যে দিয়ে গিয়েছে তাই ভারত না নেপালের সেটা নিয়ে বিতর্ক আছে। এরপরেই নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ভারতের ৩ অঞ্চল লিপুলেখ, লিমপিয়াধুরাও, কালাপানিকে নিজেদের মানচিত্রে যোগ করেন।

নেপালের এই আচরণের তীব্র বিরোধিতা করে দিল্লি। শুধু তাই নয়, ওলির এই কাজের বিরোধিতা করেছিলেন কাঠমান্ডুর একাধিক রাজনৈতিক বিশেষজ্ঞ। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, বেজিংয়ের ইমরানের এই কাজ করেছে নেপালের প্রধানমন্ত্রী। এমনকী দিল্লির বিরুদ্ধে সুর চড়িয়েছেন ওলি। তবে বৃহস্পতিবারের টুইটে সেই সব কিছু লক্ষ্য করা গেল না।কেপি ওলির এদিনের টুইটের পরে বরফ গলার ইঙ্গিত পাচ্ছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। তাঁদের মতে, বিবাদ মিটিয়ে নিতে চাইছে প্রতিবেশী দেশ।

আরও পড়ুন- পেঁয়াজ রফতানি বন্ধ নিয়ে ভারতের বিদেশ মন্ত্রণালয় অনুতপ্ত: মোমেন

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...