Saturday, May 30, 2026

আল কায়দা জঙ্গি সন্দেহে মুর্শিদাবাদ-কেরল থেকে ৯ জনকে গ্রেফতার করল NIA

Date:

Share post:

আল কায়দা জঙ্গি সন্দেহে মুর্শিদাবাদ-কেরল থেকে ৯ জনকে পাকড়াও করল এনআইএ। জানা গিয়েছে, এ রাজ্যে বসেই দিল্লিতে বড়সড় নাশকতার ছক কষছিল তারা।শনিবারে ভোরের অভিযানের পর জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ এমনই তথ্য পেয়েছে । তারপরেই অভিযানে নেমে কেরল ও এ রাজ্য থেকে মোট ৯জনকে গ্রেফতার করা হয়েছে ।

এনআইএ সূত্রে জানানো হয়েছে , আজ সকালে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় হানা দিয়ে ওই ৬ জনকে গ্রেফতার করা হয়। কেরলের এর্নাকুলাম থেকেও ৩ জন সন্দেহভাজন আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করেছে এনআইএ।  ধৃতদের সঙ্গে পাকিস্তানের আল কায়দা মডিউলের যোগ রয়েছে। এনআইএ সূত্রে দাবি, ওই জঙ্গিরা দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী হামলার ছক করেছিল ।  ধৃতদের থেকে জেহাদি নথি, অস্ত্র ও বিস্ফোরক বানানোর নথি উদ্ধার হয়েছে।এনআইএ জানিয়েছে, কেরল ও পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন স্থানে আল কায়দার আন্তঃরাজ্য মডিউলের কথা জানতে পারে এনআইএ।এই গোষ্ঠী লোকজনকে হত্যা করতে ও সন্ত্রাস ছড়াতে  ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে হামলার ছক কষছিল।

এদেরকে আজই পুলিশি হেফাজতের জন্য কোর্টে তোলা হবে।

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...