Thursday, May 14, 2026

৩০ জন সাংসদ কোভিডে আক্রান্ত, কমতে পারে অধিবেশনের মেয়াদ

Date:

Share post:

সংসদের বাদল অধিবেশন শুরুর পর থেকে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে ৩০ জন সাংসদের কোভিডে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। সম্প্রতি আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য নীতীন গড়কড়ি। কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বিজেপির লোকসভা সাংসদ অশোক গাস্তি। সাংসদদের মধ্যে কোভিড সংক্রমণের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি গোটা দেশেও এখন সংক্রমণের হার ভীষণভাবে উর্ধমুখী। শোনা যাচ্ছে এই অবস্থায় সাংসদদের স্বাস্থ্য নিয়ে ঝুঁকি নিতে চাইছে না সরকার। সংসদ সচিবালয় সূত্রে খবর, সংক্রমণ বাড়ার কারণে অধিবেশনের দিন কমানো হতে পারে। অধিবেশনের মেয়াদ অন্তত এক সপ্তাহ কাটছাঁট হতে পারে বলে জানা গিয়েছে। যদিও এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

এমনিতে গত ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অধিবেশন ১ অক্টোবর পর্যন্ত চলার কথা। সংক্রমণ এড়াতে কোভিড স্বাস্থ্য বিধি মেনে ঢেলে সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে সংসদে। দিনের প্রথম অর্ধে রাজ্যসভা ও দ্বিতীয় অর্ধে লোকসভা বসছে। তারপরেও ৩০ জন সাংসদের কোভিডে আক্রান্ত হওয়ার খবর উদ্বেগ বাড়াচ্ছে।

আরও পড়ুন- থানায় ওসির টেবিলে পা তুলে মিটিং করবো! সায়ন্তনের মন্তব্যে সমালোচনার ঝড়

 

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...