Friday, May 15, 2026

মুখ্যমন্ত্রী সম্পর্কে বিকৃত ও অপমানজনক মন্তব্য! বাবুলকে আইনি নোটিশ অভিষেকের

Date:

Share post:

বিকৃত ও অপমানজনক মন্তব্য করার জন্য এবার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে আইনি নোটিশ পাঠালেন তৃণমূল যুবসভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আইনি নোটিশে অভিষেক দাবি করেছেন, টুইটে তাঁর বিরুদ্ধে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করার জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বাবুল সুপ্রিয়কে। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বাবুলের সেই বিতর্কিত টুইট প্রত্যাহার করতে হবে।

উল্লেখ্য, মহালয়ার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ভিডিও বার্তায় বলেছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর “অমানবিক” এবং অক্লান্ত পরিশ্রমে বাংলার নিজস্ব মস্তিষ্কপ্রসূত কর্মকাণ্ডে রাজ্যের উন্নয়নে গতি এসেছে। আর সেই বক্তব্যকে বিকৃত করার অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আইনি নোটিশে বলা হয়েছে, বাবুলের ওই বক্তব্য সর্বৈব মিথ্যে ও অভিষেকের নামে তা চালিয়ে দেওয়া হয়েছে। এতে অভিষেকের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কেও অপমান করা হয়েছে। নোটিশে দাবি করা হয়েছে, “অমানবিক মুখ্যমন্ত্রী” কথাটা বলেননি অভিষেক। তা অভিষেকের মুখে বসিয়ে দেওয়া হয়েছে।

ঠিক কী টুইট ছিল বাবুলের? অভিষেকের ওই বক্তব্যের একটি অংশ টুইট করে বিজেপি সাংসদ লেখেন, “মুখ ফসকে সত্যি কথাটা বেরিয়ে গিয়েছে-“অমানবিক” মুখ্যমন্ত্রী। আমি একটুকুও আশ্চর্য হইনি যে এটা পোস্ট করা ভিডিওতে রয়ে গিয়েছে। কারণ, যাঁরা এটা শ্যুট করেছে তারাও ”অমানবিক মুখ্যমন্ত্রী” দিদির অমানবিক তৃণমূলী দুষ্কর্মে এতটাই লিপ্ত যে ভুল করে ”বেরিয়ে” যাওয়া এই সত্যটা ওরা ধরতেই পারেনি।

আরও পড়ুন-“আগে উনি পদত্যাগ করুন!” জঙ্গি ইস্যুতে রাজ্যপালকে পাল্টা ববির

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...