Friday, June 19, 2026

“আগে উনি পদত্যাগ করুন!” জঙ্গি ইস্যুতে রাজ্যপালকে পাল্টা ববির

Date:

Share post:

মুর্শিদাবাদে ৬ আল-কায়দা জঙ্গিকে গ্রেফতার করেছে NIA. যা নিয়ে উত্তাল রাজ্য। সরগরম রাজ্য রাজনীতি। বিজেপি-সহ বিরোধীরা রাজ্যে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধির জন্য সারাসরি সরকারকে বিদ্ধ করেছে। রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও।
অন্যদিকে, তারই পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

জঙ্গি ইস্যুতে রাজ্যের সমালোচনা করায় এদিন ফিরহাদ হাকিম বিজেপি ও রাজ্যের রাজ্যপালকে একহাত নেন। “দীলিপবাবুর কথা অনুযায়ী যদি এরাজ্যে সন্ত্রাসের আঁতুড়ঘর হয় তাহলে উত্তর প্রদেশ কী? সেখানে একসঙ্গে কয়েকজন পুলিশকেগুলি করে মারা হয়। এমনকী, দাগি ক্রিমিনালকে এনকাউন্টারে খুন করা হয়। তাহলে উত্তরপ্রদেশে কী চলছে ?” প্রশ্ন তোলেন ফিরহাদ হাকিম।

সন্ত্রাস ইস্যুতে ফিরহাদ হাকিমের দাবি, সবার আগে যোগী আদিত্যনাথ পদত্যাগ করা উচিত। অন্যদিকে, রাজ্যপাল জাগদীপ ধনকড়কেও একহাত নিয়ে বলেন, রাজ্য যদি বোমা তৈরির আঁতুড়ঘরে পরিণত হয়, তাহলে রাজ্যের শান্তি বজায় রাখার ক্ষেত্রে রাজ্যপালের ভূমিকা কী? তিনি একজন সাংবিধানিক প্রধান। একজন সাংবিধানিক প্রধান হয়ে তিনি বিশেষ একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন। তাহলে সবার আগে তিনি অযোগ্য একটি রাজ্যের রাজ্যপাল হওয়ার। তাঁর উচিত সবার আগে পদত্যাগ করার।

পাশাপাশি ফিরহাদ হাকিম জানিয়েছেন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের হাতে শক্তভাবে রাজ্যকে সুষ্ঠুভাবে পরিচালনা করছেন। এ বাংলা একদম শান্তির বাংলা। কড়া হাতে সন্ত্রাস দমন হবে। এখানে সন্ত্রাসবাদীদের কোনও ঠাঁই দেওয়া হবে না বলেও উল্লেখ করেছেন ফিরহাদ হাকিম।

আরও পড়ুন-দুর্গাপুজোর মধ্যে ইউজিসি-নেট, কেন্দ্রের সিদ্ধান্তে ক্ষুব্ধ ছাত্র সমাজ

Related articles

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...