Thursday, May 14, 2026

আল কায়েদা জঙ্গিদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, সংখ্যা কতজনের?

Date:

Share post:

এনআইএ-র জেরায় এবার উঠে এলো হোয়াটসঅ্যাপ গ্রুপের তথ্য। দীর্ঘ জেরায় শনিবার এই তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। একইসঙ্গে মুর্শিদাবাদের আবু সুফিয়ানের বাড়ি থেকে সুড়ঙ্গের খোঁজ মিলেছে। গোয়েন্দাদের দাবি সেখানে বোমা রাখা হতো।

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, জঙ্গিরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করতো। এই গ্রুপে ২২জন সদস্য ছিল। কী লেখা হতো সেই গ্রুপে। জঙ্গিদের দাবি নানা নির্দেশ থাকত সেই গ্রুপে। লেখার পরেই সেই চ্যাট ডিলিট করে দেওয়া হতো। ফলে গোয়েন্দারা এখন সেই চ্যাট উদ্ধারে নেমেছেন। কিছুটা সাংকেতিক ভাষায়, কিছুটা সাধারণ ভাষায় লেখা হতো। বাংলা ভাষা ব্যবহার হতো? সেটাও পরিষ্কার হবে কয়েক দিনের মধ্যেই। তবে এক বছর আগে জঙ্গিদের নেতা বা ‘হামজা’র যোগাযোগ।

অন্যদিকে মুর্শদাবাদের রানিনগরে আবু সুফিয়ানের বাড়ির অন্দরমহল থেকে একটি সুড়ঙ্গ মিলেছে। গোয়েন্দাদের বক্তব্য সেখানে বোমা বা বিস্ফোরক রাখা হতো। কিন্তু পরিবার ও পড়শিদের দাবি, বাড়ির লোকজনের সংখ্যা বেড়ে যাওয়ায় আর একটি বাথরুম তৈরির কাজ চলছিল। এই খোঁড়ার কাজ করেছিল খোদ আবু। যদিও তা মানতে নারাজ গোয়েন্দারা। গোয়েন্দারা আবুকে বাড়িতে গ্রেফতার করতে গেলে এই পথ দিয়ে পালানোর চেষ্টা করে।

আরও পড়ুন- ভাটপাড়া-নৈহাটি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে অপসারিত অর্জুন সিং

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...