Thursday, May 14, 2026

এবার ভাড়া বৃদ্ধির দাবিতে সরব গাড়ি মালিকদের সংগঠন

Date:

Share post:

ভাড়া বৃদ্ধি সহ একাধিক দাবিতে আন্দোলনে নামল গাড়ি মালিকদের সংগঠন কাউন্সিল অফ লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশন। সংগঠনের দাবি, প্রতিদিনের হিসেবে ১২০০ টাকা দিতে হবে। নিজেদের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তারা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১২ বছর গাড়ি ভাড়া বৃদ্ধি হয়নি। প্রতিদিনের হিসেবে ৪৭৫ টাকা ভাড়া দেওয়া হয়। যেদিন গাড়ি চলে সেদিনই হারা পান মালিকরা। সংগঠনের বক্তব্য, প্রতিমাসে খুব বেশি হলে ২২ দিন এবং কম হলে ১০ দিন গাড়ি চলে। সব মিলিয়ে ১০ হাজার ৪৫০ টাকার বেশি আয় হয় না। তার উপর গাড়ির চালককে প্রতিদিন ৩০০ থেকে ৩৫০ টাকা দিতে হয়। এই অবস্থায় চরম আর্থিক কষ্টের মধ্যে রয়েছেন বলে জানান সংগঠনের সদস্যরা।

সংগঠনের যুগ্ম সম্পাদক তন্ময় কুণ্ডু বলেন, প্রতিদিন ১২০০ টাকার দাবি জানাচ্ছি আমরা। চরম আর্থিক অনটনের মধ্যে দিন কাটছে। ট্যাক্স, পারমিট এবং ফিটনেস এক বছরের জন্য মকুব করতে হবে।

আরও পড়ুন- রেলস্টেশনের আদলে নতুন মাদ্রাসার কাজ শুরু ফুরফুরায়

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...