Thursday, May 14, 2026

পাখিরচোখ নির্বাচন: পুজোয় জনসংযোগে নামবে বিজেপি, বৈঠকে সিদ্ধান্ত

Date:

Share post:

আগামী বিধানসভা নির্বাচন, বাংলায় দলের রূপরেখা এবং রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজধানীতে কতটা ঝড় তোলা যায় সে বিষয়ে আলোচনা করতেই দিল্লিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বাড়িতে হল রাজ্য নেতৃত্বের বৈঠক। ছিলেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, শিব প্রকাশ অমিতাভ চক্রবর্তী, রাহুল সিনহা প্রমুখ।

আগামী বছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত আন্দোলনের রূপরেখা তৈরি হচ্ছে। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর সময়ে জনসংযোগে নামবে বিজেপি। এর পাশাপাশি, রাজ্যের পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বলেও সিদ্ধান্ত হয়েছে। সন্ত্রাসবাদ ও মাওবাদকে প্রশ্রয় দিয়ে রাজ্যে ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন দিলীপ ঘোষ। এই পরিস্থিতিতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয় বলে অভিযোগ তাঁর।

সোমবারের পরে মঙ্গলবারও বৈঠকে বসবে বিজেপির কোর কমিটি। ২৩ তারিখ সমস্ত সাংসদদের নিয়ে বৈঠক হবে।

আরও পড়ুন : শাস্তি না হলে ভুল বার্তা যেত- আট সাংসদের সাসপেনশনের পক্ষে মত দিলীপের

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...