Tuesday, June 2, 2026

মৃত্যুর আগেই সমস্ত টাকা মিটিয়েছিলেন সুশান্ত, কিন্তু কেন?

Date:

Share post:

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায়, প্রায় প্রতিদিনই তদন্তকারীদের হাতে আসছে নয়া তথ্য। রহস্যের সমাধানে তদন্তে নেমেছে তিন তদন্তকারী সংস্থা সিবিআই, ইডি ও এনসিবি৷ তদন্তের স্বার্থে অভিনেতার সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস বের করেছেন তারা। আর ব্যাঙ্কের সেই লেনদেন নিয়েই তৈরি হয়েছে নয়া সন্দেহ। যা দেখে তদন্তকারীদের অনুমান, এই রহস্যমৃত্যুর পিছনে প্রধান কারণ হতে পারে টাকা। সুশান্তের পরিবারেরও হয়তো এমনটাই ধারণা। বাবা কে কে সিংয়ের দায়ের করা মামলাতেও অভিনেতার প্রাক্তন বান্ধবীর দিকেই তোলা হয়েছে অভিযোগের আঙুল। সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে।

সম্প্রতি তদন্তকারীদের হাতে এসেছে সুশান্তের মৃত্যুর আগের কয়েকদিন অর্থাৎ ৮ থেকে ১৩ জুন অবধি তাঁর ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত তথ্য। তাতে দেখা গেছে, গত ৮ জুন নিজেরই অন্য অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা ট্রান্সফার করেন সুশান্ত৷ ওই একই দিনে আরও ১০ হাজার টাকা ট্রান্সফার করা হয় তাঁর অ্যাকাউন্ট থেকে। অভিনেতার ব্যাঙ্ক ডিটেলস থেকে জানা গিয়েছে ওই দিনই পাবানার ফার্ম হাউসের স্টাফদের বেতন বাবদ ৪৬ হাজার ৪০০ টাকা দিয়েছেন তিনি। ৮ তারিখই বান্দ্রার ফ্ল্যাটের পরিচারক নীরজকে তাঁর বেতন হিসেবে ১৫,৮২০ টাকা ও আজিম ট্র্যাভেলসকে ১২,৮৩২ টাকা দেন সুশান্ত। এছাড়া নিজের পোষ্য ফাজের গোটা মাসের খাবারও ওইদিন কেনেন তিনি৷ খরচ হয় ৬,২০০ টাকা৷

সুশান্তের ব্যাঙ্কের নথি বলছে, জুনের ১১ তারিখ, নিজের ফ্ল্যাটের ভাড়া বাবদ ৩ লাখ ৮৭ হাজার টাকা মিটিয়েছেন তিনি৷ ১৩ জুন, নিজের চিকিৎসকের অ্যাকাউন্টে কনসালটেন্সি ফি হিসেবে ১০ হাজার টাকা জমা করেন। ওই একই দিনে আরও ২৯ হাজার টাকা ও নিজেরই অন্য একটি অ্যাকাউন্টে আরঽও ৪,৫০০ টাকা ট্রান্সফার করেন তিনি।

তার ঠিক ১ দিন পর, অর্থাৎ ১৪ জুন উদ্ধার হয়, অভিনেতার ঝুলন্ত দেহ। আর এখানেই প্রশ্ন উঠছে, যে মানুষটা এত স্বাভাবিকভাবে ব্যাঙ্ক সংক্রান্ত ও ব্যাঙ্কের সমস্ত কাজ করেছেন, তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কি এমন হল যে অভিনেতার এমন পরিণতি হল?

ইতিমধ্যেই প্রয়াত অভিনেতার পরিবারের পক্ষ থেকে রিয়া সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাতে চুরি, আত্মহত্যায় প্ররোচনা, আর্থিক শোষণের মত অভিযোগ আনা হয়েছে। রিয়া, তাঁর ভাই সৌভিক সহ আরও ১০ মাদক পাচারকারীকে ১৪ দিনের জুডিসিয়াল কাস্টডিতে পাঠিয়েছে এনসিবি।

আরও পড়ুন-সুশান্তের ভিসেরার নমুনা সংরক্ষিত হয়নি নিয়ম মেনে, রহস্য AIIMS-এর বক্তব্যে

Related articles

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...

মার্কিং-বিতর্কে চরম অস্বস্তি! চাপের মুখে অপসারিত সিবিএসই-র চেয়ারম্যান ও সচিব

সিবিএসই-র দ্বাদশের বোর্ড পরীক্ষার মূল্যায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার চাপের মুখে বোর্ডের চেয়ারম্যান এবং সচিবকে অপসারণ করা হল।...

রোদে পুড়েও দলনেত্রীর ডাকে ধর্নায় যাদবপুরের অশীতিপর তৃণমূল কর্মী!

তপ্ত দুপুর। ধর্মতলার ধর্নামঞ্চের চারপাশে মানুষের ভিড়। রাজনৈতিক কর্মসূচির মাঝেই হঠাৎ নজর কাড়লেন এক প্রবীণ ব্যক্তি। বয়স প্রায়...