Saturday, April 4, 2026

যৌন হেনস্থায় অভিযোগ অনুরাগের বিরুদ্ধে, মুখ খুললেন পরিচালকের প্রাক্তন দুই স্ত্রী

Date:

Share post:

পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন মডেল তথা অভিনেত্রী পায়েল ঘোষ।বছর ৩০ এর নায়িকার অভিযোগ, বাড়িতে ডেকে ঘরে ঢুকিয়ে তাঁকে পোশাক খুলে ফেলতে বলেছিলেন অনুরাগ। নিজেও জামাকাপড় খুলতে শুরু করেন। কোনওরকমে সেই কাজে বাধা দেন পায়েল। অনুরাগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন পায়েল। এবার এই বিষয়ে মুখ খুললেন পরিচালকের প্রথম স্ত্রী আরতী বাজাজ এবং দ্বিতীয় স্ত্রী কল্কি কোয়েচলিন।

অনুরাগের প্রথম স্ত্রী আরতি বাজাজ তাঁর সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। অনুরাগকে রকস্টার হিসেবে উল্লেখ করেছেন তিনি। লিখেছেন, “নারীকে শক্তিশালী করার যে প্রচেষ্টা চালিয়ে যাও। নারীর জন্য যে নিরাপত্তা তৈরি করে এসেছে তা করতে থাকো। আমাদের মেয়ের মধ্যে এটা দেখতে পাই। পৃথিবীতে সততা অবশিষ্ট নেই। সবাই মস্তিষ্কহীন হয়ে পড়েছে। এমন মানুষই পৃথিবীর পড়ে গিয়েছে যারা অন্যের কণ্ঠস্বর বন্ধ করতে চায়।”

চুপ করে থাকেননি দ্বিতীয় স্ত্রী কল্কি কোয়েচলিন। বয়ফ্রেন্ড গাই হার্সবার্গের সন্তানের মা হয়েছেন সম্প্রতি। কিন্তু প্রাক্তন স্বামীর পাশে দাঁড়াতে কুণ্ঠা বোধ করেননি তিনি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অভিনেত্রী লিখেছেন, ” আজকাল আশেপাশে যে সার্কাসটা চলছে, সেটা লড়াই করে জিততে হবে। অনুরাগ নিজের স্ক্রিপ্টে, ব্যক্তিগত জীবনে, কাজের ক্ষেত্রে মেয়েদের সম্মান করেন। আমার নিজের সেই অভিজ্ঞতা রয়েছে। আমাদের বিচ্ছেদের পর এমনকী সম্পর্ক হওয়ার আগেও অনুরাগ আমাকে অনেক সাহায্য করেছে। নিজের কাজের ক্ষেত্রে যখনই সমস্যায় পড়েছি অনুরাগ আমার পাশে থেকেছে।”

শনিবার টুইট করে পায়েল ঘোষ লেখেন, তাঁর সঙ্গে জবরদস্তি করার চেষ্টা করেছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। এই মডেল তথা অভিনেত্রীকে সমর্থন করেছেন কঙ্গনা রানাওয়াত। এরপরে সরব হন পরিচালক অনুরাগ কাশ্যপ। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলেছেন তিনি। জানা গিয়েছে, এবার আইনের পথে হাঁটতে পারেন পরিচালক। অভিনেত্রী তপসী পান্নু, সুরভিন চাওলা, টিসকা চোপড়া-সহ অনেকেই অনুরাগের সমর্থনে মুখ খুলেছেন। তপসী বলেন, অনুরাগের মতো বড় নারীবাদী আর হয় না।

আরও পড়ুন-মৃত্যুর আগেই সমস্ত টাকা মিটিয়েছিলেন সুশান্ত, কিন্তু কেন?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...