Tuesday, June 2, 2026

মাদকযোগে এবার সারা, শ্রদ্ধাকে সমন পাঠানোর প্রস্তুতি এনসিবির

Date:

Share post:

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদকযোগের বিষয়টি উঠে এসেছে। এই বিষয়ে এবার জিজ্ঞাসাবাদ করতে অভিনেত্রী সারা আলি খান, শ্রদ্ধা কাপুরকে সমন পাঠানো হবে বলে সূত্রের খবর। এনসিবি সূত্রে জানা গিয়েছে, দুই অভিনেত্রীকে চলতি সপ্তাহে সমন পাঠানো হতে পারে। সারা এবং শ্রদ্ধার পাশাপাশি অভিনেত্রী রকুলপ্রীত সিং এবং ফ্যাশন ডিজাইনার সিমন খাম্বাট্টাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হতে পারে।

সুশান্তের লোনাভলায় একটি ফার্মহাউজ আছে। ফার্মহাউজের বোটম্যান জগদীশ দাস জানিয়েছেন, কেদারনাথের শুটিং এবং প্রমোশনের সময় সইফ-কন্যা সারা আলি খান একাধিকবার  সুশান্তের লোনাভলার ফার্মহাউজে গিয়েছিলেন। পাশাপাশি, ছিঁছোড়ে-র প্রমোশনের সময় শ্রদ্ধা কাপুরও অনেকবার সুশান্তের সঙ্গে লোনাভলার ফার্মহাউজে গিয়েছিলেন।

সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী সুশান্তের ফার্মহাউজে পার্টি করার কথা আগেই গোয়েন্দাদের জানিয়েছিলেন। জগদীশ দাবি করেছেন, সুশান্তের ফার্মহাউজে অভিনেতা-সহ অনেকে মিলে একসঙ্গে পার্টি করতেন। পার্টিতে খাবারের পাশাপাশি মদ এবং গাঁজা।  জগদীশের দাবি, সারা আলি খান ৩-৪ বার সুশান্তের বাগান বাড়িতে গিয়েছেন। রিয়া, শ্রদ্ধা, রকুলপ্রীত, সিমন খাম্বাট্টাকেও তিনি দেখেছেন। মাদক পাচারকারী জায়েদ ভিলাত্রাকেও ফার্মহাউজের পার্টিতে দেখেছেন বলে দাবি জগদীশের।

প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর ৮৭ দিন পর মাদকযোগের অভিযোগে গ্রেফতার হন তাঁর বান্ধবী তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তী। একই সঙ্গে নারকটিক কন্ট্রোল ব্যুরো গ্রেফতার করে রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী, সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, পরিচারক দীপেশ সাওয়ান্ত-সহ বেশ কয়েকজন মাদক পাচারকারীকে। সূত্রের খবর এনসিবির জিজ্ঞাসাবাদে ২৫ জন বলিউড তারকার নাম উল্লেখ করেছিলেন রিয়া। যার মধ্যে অভিনেতা-অভিনেত্রী থেকে রয়েছেন পরিচালক, প্রযোজকরাও।

আরও পড়ুন : মৃত্যুর আগেই সমস্ত টাকা মিটিয়েছিলেন সুশান্ত, কিন্তু কেন?

Related articles

ধর্না কর্মসূচিতে আচমকা অসুস্থ কুণাল, মাথায় হাত বুলিয়ে হাওয়া করলেন মমতা

ওয়াই চ্যানেলে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Benarjee) ডাকা ধর্না কর্মসূচিতে যোগ দিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন বেলেঘাটার...

ভক্তিতেই আস্থা, আইপিএল জয়ের পরই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরুষ্কা

আইপিএল চ্যাম্পিয়ন হয়েই বৃন্দাবন সফরে বিরাট কোহলি অনুষ্কা শর্মা(Anushka Sharma and Virat Kohli )। বৃন্দাবনে স্বামী প্রেমানন্দ মহারাজের((Premanand...

বকেয়া DA মেটাতে বড় পদক্ষেপ নবান্নের! জারি নির্দেশিকা

প্রতিশ্রুতি মত রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতা (DA) মিটিয়ে দিতে রাজ্য সরকার...

বুধবার থেকেই সূচনা ‘অন্নপূর্ণা যোজনা’র, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রাজ্যের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র (Annapurna Vander) আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বুধবার। এদিন দুপুর সাড়ে ১২টায়...