Wednesday, May 13, 2026

মোদি সরকারই কৃষকদের কথা ভাবে, টুইট অমিত শাহের

Date:

Share post:

ঐতিহাসিক কৃষি বিল পাশ হওয়ার পর কৃষকরা দীর্ঘদিনের আর্থিক শোষণ থেকে মুক্ত হবেন। এই বিল পাশ করিয়ে মোদি সরকার প্রমাণ করেছে তারা প্রকৃত কৃষক দরদি। কৃষি বিলকে স্বাগত জানিয়ে এক টুইটে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, বিরোধীদের মিথ্যাচারের পর্দা ফাঁস হয়েছে। কারণ তাঁরা প্রচার করছিলেন, কৃষি বিল পাশ হলে এমএসপি বা ফসলের ন্যূনতম সহায়ক মূল্য তুলে দেওয়া হবে। সেই দাবি যে কত অসত্য তা প্রমাণ হয়ে গেল। কারণ কেন্দ্র রবি শস্যের ন্যূনতম মূল্য ঘোষণা করেছে। এবার আগের চেয়েও এমএসপি বাড়ানো হয়েছে। ফলে আরও বেশি দামে গম বিক্রি করতে পারবেন কৃষকরা। বোঝা গেল, মোদি সরকারই কৃষকদের আর্থিক উন্নতির কথা ভাবে।

 

Related articles

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...