Monday, May 11, 2026

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ যাদব ভেন্টিলেটরে, অবস্থা আশঙ্কাজনক

Date:

Share post:

প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী, JD(U)-র প্রাক্তন নেতা, লোকতান্ত্রিক জনতা দলের প্রধান শরদ যাদব গুরুতর অসুস্থ। ৭৫ বছর বয়সের প্রবীণ এই রাজনীতিকের রবিবার থেকে প্রবল শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। চিকিত্‍‌সকদের পরামর্শে তাঁকে ভেন্টিলটরে রাখতে হয়েছে। অসুস্থতার কারণে গত কয়েক দিন ধরেই দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি রয়েছেন বিহারের প্রবীণ এই রাজনীতিক। ঠিক কোন কারণে শরদ যাদবের শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে, তা হাসপাতালের তরফে জানানো হয়নি।

এদিকে জানা গিয়েছে, দিনকয়েক আগে, এই অসুস্থতার মধ্যেই JD(U) প্রধান বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে ফোনে কথা হয়েছে শরদ যাদবের। শরদের অসুস্থতার খবর জেনে ফোন করেছিলেন নীতীশ’ই। এই ফোনালাপের পরই বিহারের প্রবীণ এই রাজনীতিককে ঘিরে জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, ফের JD(U)–তে ফিরতে পারেন শরদ যাদব। শরদ যাদব দীর্ঘ সময় বিহারের ক্ষমতাসীন JD(U)-র জাতীয় সভাপতি ছিলেন। পরে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার দলের জাতীয় সভাপতি নির্বাচিত হলে, শরদ যাদব JD(U) ছেড়ে ২০১৮ সালে ‘লোকতান্ত্রিক জনতা দল’ গঠন করেন।নীতীশ কুমারের মহাজোটের প্রকাশ্যে বিরোধিতা করার জন্যই ২০১৭ সালে তাঁকে রাজ্যসভার JD(U)-র দলনেতার পদ থেকে সরিয়েও দেওয়া হয়।
শরদ যাদব লোকসভায় সাত বার এবং রাজ্যসভায় তিন বার নির্বাচিত হয়েছেন। অটলবিহারী বাজপেয়ীর সরকারের খাদ্য ও উপভোক্তা মন্ত্রক এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের দায়িত্ব পালন করেছেন।

বিহারে নির্বাচনের আগে রাজ্যের একাধিক সমস্যা নিয়ে জর্জরিত নীতীশ কুমার। এই সময় পুরনো বিশ্বস্ত সৈনিক যদি JD(U)–তে প্রত্যাবর্তন করেন, তা হলে রাজনৈতিক দিক থেকে লাভবানই হবেন নীতীশ।

Related articles

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...